somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আমাদের বিলাসিতা কিছুটা কমিয়ে ওদের উষ্ণতা অনেকখানি বাডিয়ে দেই...

২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন ২০১১ সালের শেষের দিকে কিছু ভালো কাজ করি। ১৮+ কোন জোকস নয় , নয় কোন কনসার্টের ইভেন্ট।তাই অনেকেই হয়তো ইভেন্টটি ইগনোর করে যাবেন। কারন এরকম শত শত ইভেন্ট এখন আমরা ইগনোর করে যাই।কারন এসব এখন আর আমাদের বিবেককে স্পর্শ করেনা।আমরা জাতি হিসেবে বড্ড সহিষ্ণু হয়ে গেছি। তারপরও পডে দেখুন যদি আপনার বিবেককে একটু নাডা দিয়ে যায় তাহলেই আমরা সার্থক।

শীতের দাপট শুরু হয়ে গেছে।। ঠান্ডার থাবা আমরা খুব বেশি অনুভব করতে পারি না। কারন সন্ধ্যা নামতেই গায়ে দামি জ্যাকেট চডিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শীত উপভোগ করতে যখন আমরা বাইরে ছুটছি, তখন আরেকদল ছুটছে আমাদের চেয়ে আরও তীব্র গতিতে। কারন ওদের কাছে শীত আসে অভিশাপ হয়ে। একটু উষ্ণতার খোঁজে ওদের ছুটে চলা। আমরা ক্যাম্প ফায়ার করে ফেসবুকে ছবি আপলোড করছি। আমাদের কাছে এটা বিনোদন। ওরাও আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে। কিন্তু ওদেরটা বিনোদন নয়,অভাবের তাডন।

কাপড় কেনা তো দূরের কথা, ঠিকমতো বাঁচার সামর্থও হয়তো তাদের নেই। নেই চতুর্দিক প্রাচীর দেওয়া কোন ঘরও যেখানে তারা এই কনকনে শীতের রাতগুলো কিছুটা স্বস্তিতে কাটাতে পারে। গাছের নিচে, হয়তো ফুটপাতে গুটিসুটি হয়ে ঘুমানো।এটা তাদের আশ্রয়।তীব্র শীত ধেয়ে আসছে মূত্যুর বিভীষিকা হয়ে ঐ সব অসহায় মানুষের জীবনে যাদের মোটা কম্বলের নিচে লুকিয়ে পড়ার সামর্থ নেই।

তাদেরকে বেঁচে থাকতে হবে শীতের সাথে লড়াই করে, পাতলা কোন কাপড়ে নিজের শরীরকে রক্ষার ব্যর্থ চেষ্টা করে কাজে নেমে পড়তে হবে। শীত নামের এই নিষ্ঠুর "রেসে" হয় জিতবে না হয় মরবে গরীব অসহায় খেটে খাওয়া মানুষজন অথবা পথ শিশু, রাস্তায় ঘুমানো মানুষগুলো।

ওরা আমাদের দিকে চেয়ে থাকে। স্বাধীনতার চল্লিশ বছর পরেও এইসব ভাইবোনদের বাঁচিয়ে রাখতে আমাদের যুদ্ধ করতে হবে।হ্যাঁ , আমরা পারবো। আসুন না ওদের কাঁপুনি থামিয়ে দেয়। খুব কি কঠিন কাজটা ? না ! নতুন জামা কাপডের বিলাসিতা ওদের লাগবে না। দেখুন না আপনার আলমারি খুলে। হয়তো আপনার কয়েক বছরের পুরনো শীতের জামা-কাপড , যা আপনার কাজে লাগছে না ওদের জন্যে ওটা আশীর্বাদ হয়ে আসবে।

আমাদের সাথে যোগাযোগ করুন :

শওকত খান - 01670435155
জাহেদ জনি -01718544525
অনির - 01677406940
সৌরভ - 01675082818
রাফি - 01723977980
ফেসবুক ইভেন্ট
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×