somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক হাতে তালি বাজে না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা ঠিক কথাই বলেছেন- এক হাতে তালি বাজে না। পাবনায় যে ঘটনা ঘটেছে তা থেকে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশন বা তথাকিথত “প্রশাসন” শিক্ষা নেবে কী-না জানিনা। কিন্তু জেগে উঠছে বাংলাদেশ এ কথা সত্য।

স্বাধীনতা এবং স্বাধীনতা পূর্ববর্তী আন্দোলনগুলোর কথা চিন্তা করুন। সে সময় দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো ছাত্র যারা ছিলেন তাঁরা বেশীরভাগই হয় বাম রাজনীতি করতেন বা বাম সুরে কথা বলতেন। আবার অল্পকিছু ভালো ছাত্র ডান পন্থীও ছিলো। তোফায়েল আহমেদ-কে তখন গুন্ডা ভাবা হতো! হয়তো গুন্ডাই ছিলেন তিনি। কিন্ত সরকার সমর্থিত এনএসএফ-কে ঠেকানোর জন্য ওরকম গুন্ডার দরকারও ছিলো। জামাতে ইসলামী যে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলো তা কিন্তু ভালো ভালো কথা বলেই করেছিলো। পঙ্কেই পদ্ম জন্মে।

পাবনার ঘটনায় হয়তো আওয়ামী দলীয় লোকদের দোষ আছে। বেশ ভালোমতোই আছে। কিন্তু এ তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি-রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মের ব্যতিক্রম ঘটানো। যদি তাই না পারতো তবে সাধারণ মানুষতো বার বার তাঁদের ভোট দিত না। জনপ্রিয়তার জন্য দলীয় নেতাদের নিয়োগ বানিজ্য করাটা স্বাভাবিক। কিন্তু প্রশাসনতো জনপ্রিয়তা অর্জন বা নিয়োগ বানিজ্য করার জন্য নয়।

পুলিশ তথাকথিত “প্রশাসন” এর কথা শুনবে কেন? প্রশাসনতো দলীয় নেতাদের তাবেদারি করে। এখন একজন এমপি বা মন্ত্রীর কথা, তথাকথিত মেধাহীন “প্রশাসন” এর ভায়া বা মাধ্যম হয়ে না শুনে সরাসরি শোনাই তো ভালো। পুলিশ “প্রশাসন” ক্যাডারের ডিসি বা ইউএনও-এর পেটোয়া বাহিনী হয়ে কাজ করতে আর রাজী নয়। তারা অনেকটাই বদলে যাচ্ছে। দেখতে পাচ্ছি পুলিশ ক্রমেই জনগনের সাথে দূরত্ব কমানোর চেষ্টা করছে। আমি অন্তত: পুলিশের এই অবস্থানটাকে সাধুবাদ দিই।

“প্রশাসন” বা “সচিবালয়” গুন্ডামি শুধু জনগনের সাথে করে তাই নয়। এরা গুন্ডামি করে পুলিশ ক্যাডারসহ অন্যান্য বাকী উনিত্রশটা ক্যাডারের সাথেই। সচিবালয় যেন সব ধরনের কাজ করতে পারে এজন্য সব ক্যাডার থেকে কর্মকর্তাদের উপসচিব পদে আনুপাতিক হারে নেয়ার কথা। নেয়া হয় না। নানা রকম খোড়া অজুহাত তুলে। যাও বা নেয়া হয় তাঁদের গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব দেয়া হয় না। আবার বেশী বয়সের কর্মকর্তা নেয়া হয়, যেন অন্য ক্যাডারের কেউ সচিব হওযার আগেই অবসর নিয়ে ফেলেন। শয়তানির এখানেই শেষ নয়- অন্য ক্যাডারে প্রমোশন ঝুলে থাকে বছেরর পর বছর। তাঁরা ডিপিসি-তে বসে না। আর তাঁদের নিজেদের জন্য বছরে তিনবার করে ডিপিসি বসিয়ে তিনবার করে প্রমোশন নেন এই তথাকথিত “প্রশাসন” ক্যাডারের লোকেরা। তাতে দেখা যায় যায় যে অন্য ক্যাডারের ২০ তম ব্যাচের কর্মকর্তা যেখানে এন্ট্রি লেভেল-ই পার হতে পারেননি, সেখানে তাঁরা প্রমোশন পেয়ে ইউএনও/সিনিয়র সহকারী সচিব হয়ে বসে আছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×