somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসনে 21

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোববার 6 ফাল্গুন 1413 18 ফেব্রুয়ারি 2007
ফেব্রুয়ারি ভাষার মাস, জাতীয় চেতনার মাস। আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই 21 ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। প্রতিটি বছর একুশে ফেব্রুয়ারি এই শহীদের আত্মদান স্মরণ করা হয় পরম শ্রদ্ধাভরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। কালক্রমে একুশে ফেব্রুয়ারি আমাদের সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। মেয়েদের কালো পাড় সাদা শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি পরে খালি পায়ে শহীদ মিনারে যাওয়ার প্রথা চালু হয়েছিল সেই প্রথম থেকেই। এ কারণে জাতীয় জীবনের ফ্যাশন ভাবনায় যুক্ত হয়েছে একুশে ফেব্রুয়ারি। এই বিশেষ দিন উপল েফ্যাশন হাউজের প্রস্তুতি নিয়েই আজ আমাদের মূল আয়োজন। গ্রন্থনায় আ ই রানা


কে ক্রাফট
একুশের প্রতীকী রঙ কালো, লাল, সাদা ব্যবহৃত হয়েছে কে ক্রাফটের পোশাকে। মোটিফ হিসেবে ব্যবহৃত হয়েছে বর্ণমালার ডিজাইন। একুশের চেতনাকে আগামী প্রজন্মের মধ্যে ধরে রাখার জন্য শিশুদের জন্যও কে ক্রাফট আয়োজন করেছে একুশের পোশাক। পোশাকের অলঙ্করণে ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাই এন্ড ডাই এবং মেশিন এম্ব্রয়ডারির কাজ। ফেব্রিক হিসেবে ব্যবহৃত হয়েছে সুতি ও অ্যান্ডি।
পোশাকগুলোর মূল্যসীমা শাড়ি 500-2500 টাকা, , সালোয়ার কামিজ 950-1500 টাকা, টপস 350-750 টাকা। পুরুষদের ফতুয়া 350-750 টাকা, শর্ট পাঞ্জাবি 450-850 টাকা, টি-শার্ট 175-250 টাকা। বাচ্চাদের পোশাক 250-450 টাকা।
শো রুম : সোবহানবাগ, বনানী, প্লাজা এ আর, আনাম র্যাংগস প্লাজা, রাইফেলস স্কয়ার, মালিবাগ, মিরপুর ও নিউ বেইলি রোড, ঢাকা।

কাজী ক্রাফট
ফ্যাশন হাউস কাজী ক্রাফটের পোশাকে রক্তলাল ও গাঢ় সবুজ রঙের সংমিশ্রণে একুশের প্রতীকী মোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁতের কাপড় ও জয় সিল্ক কাপড়কে প্রাধান্য দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে। এছাড়া, রাজশাহী সিল্ক, এন্ডি কটন, পাতলা আদী ও রঙিন কোটা কাপড় ও মানিকগঞ্জের খাদি কাপড়ে তৈরি মেয়েদের ফতুয়া, থ্রি পিস, শর্ট কামিজ ও শাড়ি। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, বাচ্চাদের ফতুয়া ও পাঞ্জাবি সেটগুলোর মধ্যে কাজ করা হয়েছে ব্লক, সপ্রে, এপলিক, এম্ব্রয়ডারি, কাটিং ডিজাইন ও তুলির কাজ এবং টাই ডাই। ছেলেদের ফতুয়া পাঞ্জাবি 320-1748 টাকা, মেয়েদের একুশের পোশাক 298-1598 টাকা এবং বাচ্চাদের পাঞ্জাবি, ফতুয়া 200-1200 টাকার মধ্যে পাওয়া যাবে।
শোরুম : কাজী ক্রাফট, বসুন্ধরা সিটি লেভেল-2, সিদ্ধেশ্বরী, মালিবাগ, ধানমণ্ডি, শুক্রাবাদ।

প্লাস পয়েন্ট
একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব, আমাদের প্রেরণা, আমাদের এগিয়ে চলার উদ্দীপনা। তাইতো বিশেষ এই দিবসে ফ্যাশন হাউস প্লাস পয়েন্ট আয়োজন করেছে একুশের নানা ধরনের টি-শার্ট ও শর্ট শার্ট। তাদের পোশাকগুলোতে লাল, সাদা ও কালো রংই বেশি প্রাধান্য পেয়েছে। প্লাস পয়েন্টের পোশাকের মূল্য যথাক্রমে টি-শার্ট 220-490 টাকা, ফরমাল শার্ট 550-850 টাকা, প্যান্ট 650-1650 টাকা পর্যন্ত।
শোরুম : রাজধানী সুপার মার্কেট, টিকাটুলি, সালাহউদ্দিন ভবন, হাটখোলা রোড, বসুন্ধরা শপিং মল, এলিফ্যান্ট রোড, রাইফেলস স্কয়ার, আনাম র্যাংগস প্লাজা, ধানমণ্ডি, মিরপুর-10, খিলগাঁও, শান্তিনগর, পূর্ব জিন্দাবাজার, সিলেট।

নীলাঞ্জনা পল্লী
ফ্যাশন হাউস নীলাঞ্জনা পল্লী এনেছে নান্দনিক ডিজাইনের ফাল্গুনের ও একুশের পোশাক। জামদানি শাড়ির মুল্যসীমা-2,500-20,000টাকা, সুতি শাড়ির মুল্যসীমা 450-8,500টাকা, জামদানী সালেয়ার কামিজ-2,600-4,500 টাকা, সিল্ক ও অন্যান্য সালেয়ার কামিজ- 1550-2250টাকা, সুতি সালেয়ার কামিজ 650-1,550 টাকা, ফতুয়া (ছেলে/মেয়ে)- 375-1,050টাকা, পাঞ্জাবী (জামদানীসহ)-550 -2,000টাকা, বাচ্চাদের পোশাক-125-850 টাকা
শো রুম : ধানমন্ডি (রোড নং-27), হাতিরপুল

সাদাকালো
মহান একুশকে সামনে রেখে ফ্যাশন হাউস সাদাকালোর পোশাকে একুশ সংখ্যাটিকে বিভিন্ন ডিজাইনে ব্যবহার করা হয়েছে, পাশাপাশি একুশ নিয়ে লেখা বিভিন্ন গান বা কবিতার পঙক্তি, যা শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, টিশার্টের পাশাপাশি বিভিন্ন ধরনের মগ ও ব্যাগে ব্যবহার করা হয়েছে। একুশ উপলওে সাদাকালোতে যুগল পোশাক, বাবা-ছেলে ও মা-মেয়ে একই রকমের পোশাক পাওয়া যাবে। মূল্য শাড়ি 820-1800 টাকা, পাঞ্জাবি 480-1280 টাকা, সালোয়ার কামিজ 950-2250 টাকা, ফতুয়া 380-750 টাকা, টিশার্ট 150-250 টাকা।
শোরুম : গুলশান, বনানী

নকশা
ফ্যাশন হাউস নকশার পোশাকগুলো তৈরি হয়েছে সুতি, সিল্ক, খাদি, তসরসহ শতভাগ দেশীয় কাপড়ে। আর নকশা করা হয়েছে হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট, স্কিন প্রিন্ট, সুই-সুতাসহ বিভিন্ন হাতের কাজের মাধ্যমে। পোশাকে বেশির ভাগ সাদাকালো রঙের ব্যবহার করা হয়েছে। নকশার শাড়ির দাম 550 থেকে 5000, থ্রি-পিস 750 -3500, শার্ট 450-750, ফতুয়া 450-700, পাঞ্জাবি 600-950 এবং শিশুদের পোশাক 250-400 টাকা। শোরুম : 26 ডন চেম্বার, চাষাড়া, নারায়ণগঞ্জ, ক্যাপিটাল মার্কেট, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা।
মেঘ
আধুনিক ফ্যাশন ভাবনায় যুক্ত হয়েছে একুশে ফেব্রুয়ারি। একুশকে ঘিরে 'মেঘ' আয়োজন করেছে বাংলার আদি ও ঐতিহ্য নির্ভর মোটিফ নিয়ে সালোয়ার কামিজ, টি-শার্ট ও ফতুয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘটনা উঠে এসেছে পুরাতন পরিত্যক্ত কাঠের প্যানেলে। এছাড়া বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশিরের ঐতিহাসিক লিনোকাট 'রক্তাক্ত 21 শে' নিয়ে একটি নির্মল উপস্থাপনা আর খনার বচন নিয়ে অল ওভার ফতুয়া। তাছাড়া বাংলা সংস্কৃতির অন্যতম ব্যক্তিত্ব 'ওয়াহিদুল হক' কে নিয়ে তার স্মৃতিকে সমুন্নত রাখতে 'মেঘ' এর আয়োজন আরো সমৃদ্ধ হয়েছে 'নিরন্তর পথচলার এক মানুষ' প্রোট্রেট চিত্রটিতে। সব মিলিয়ে একটু ব্যতিক্রমী 'মেঘ' এর ডিজাইনে একুশ অনেক বেশি বক্তব্য নির্ভর। মূল্য : থ্রি পিস 680-1000, শর্ট কামিজ 350-500, ফতুয়া 300-350, টি শার্ট 150-220 টাকা।
শোরুম : 62 আজিজ সুপার মার্কেট শাহবাগ, ঢাকা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×