অস্ত্র বিক্রির দালালি করতে মধ্যপ্রাচ্য সফর করতে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আরব দেশগুলোর মধ্যে ইরানভীতি ছড়িয়ে দেয়ার কৌশল বেছে নিয়েছেন।
দেশের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার মুখে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমানের কাছে ৬০০ কোটি পাউন্ড মূল্যের ১০০টি টাইফুন জঙ্গীবিমান বিক্রি করতে মরিয়া হয়ে উঠেছেন ক্যামেরন। আর এগুলো কিনতে আরব দেশগুলোকে উত্সাহিত করার জন্য তিনি ইরানকে এসব দেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে তিনি আরেকবার ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করেন। তিনি দাবি করেন, "ইরানের এ প্রচেষ্টার ফলে মধ্যপ্রাচ্য আরো বেশি অস্থিতিশীল ও অনিরাপদ অঞ্চলে পরিণত হবে।"
কিন্তু ১০০টি অত্যাধুনিক জঙ্গীবিমানের পাশাপাশি আরো যেসব মারণাস্ত্র বিক্রির দালালি করতে তিনি এ সফরে এসেছেন, আরব দেশগুলোর কাছে সেসব বিক্রি করলে মধ্যপ্রাচ্য কতখানি 'নিরাপদ' হয়ে উঠবে সে বিষয়টিকে তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন।
এ ছাড়া, যেসব আরব দেশের মানবাধিকার রক্ষার রেকর্ড মোটেও ভালো নয় সেসব দেশের কাছে এত অস্ত্রসস্ত্র তুলে দেয়া ঠিক হবে কিনা সেটি নিয়েও ভাবছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই মুহূর্তে তার প্রয়োজন অস্ত্র কিনতে আরব দেশগুলোকে উত্সাহিত করার মাধ্যমে প্রবল অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত ব্রিটেনের অর্থনীতিকে চাঙ্গা করা।
বর্তমানে ব্রিটেনের এত বেশি অর্থের প্রয়োজন পড়েছে যে প্রধানমন্ত্রী অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর পক্ষে প্রচার চালাতে মধ্যপ্রাচ্য সফরে এসেছেন।#
রেডিও তেহরান/এমআই/৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



