লেবাননের ইসরাইল বিরোধী প্রতিরোধ ইসলামী আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে নতুন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইসরাইলি সেনারা।
অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি ছত্রীসেনা বা প্যারাট্রুপারদের একটি সামরিক মহড়া সংক্রান্ত প্রতিবেদনে ইহুদিবাদী ইসরাইলের চ্যানেল-১০ এ তথ্য দিয়েছে।
হিজবুল্লাহর মুজাহিদদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ শুরু হলে ইসরাইলি সেনাদের অবস্থা কেমন হবে তা যাচাইয়ের জন্য ওই সামরিক মহড়া চালিয়েছে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়।
উঁচু পাহাড়ে হিজবুল্লাহর মাত্র একজন যোদ্ধার অতর্কিত (কাল্পনিক) হামলার মুখে ইসরাইলি সেনারা আত্মরক্ষা করতে সক্ষম নয় এবং তাদের সবাই আহত হচ্ছে বলে এই মহড়ায় দেখা গেছে। কারণ, ইসরাইলি সেনারা বুঝতে পারছে না যে গুলি ঠিক কোথা থেকে আসছে।
এই মহড়ায় অংশগ্রহণকারী সব ইসরাইলি সেনা তরুণ এবং তাদের কেউ ২০০৬ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি। ইতিহাসের বৃহত্তম মার্কিন-ইসরাইলি যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এই সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
৩,৫০০ মার্কিন ও ১,০০ ইসরাইলি সেনার অংশগ্রহণে তিন সপ্তাহ ধরে এই সামরিক মহড়া চলছে। এই মহড়ার জন্য খরচ ধরা হয়েছে প্রায় ১০০ কোটি ডলার।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



