ইসলাম ফর ইউনিভার্স ব্লগ : মুসলমানরা বাবরি মসজিদের এক ইঞ্চি জমিও ছাড়বে না
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা এমআইএম’র সভাপতি আসাদ উদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মুসলমানেরা বাবরি মসজিদের এক ইঞ্চি ভূমিও ছাড়বে না। তিনি বলেন, বাবরি মসজিদ মামলার প্রতিটি পর্যায়ে মুসলমানেরা প্রতারিত হয়েছে। দেশে শান্তি ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি বলে তিনি জানান। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ২০তম বার্ষিকীকে সামনে রেখে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেছেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুরা ঐতিহাসিক মসজিদটি ধ্বংস করে। সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের জমির মালিকানা নিয়ে যে মামলা চলছে, তাতে মুসলমানরা যাতে জয়ী হতে পারে, সে জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান আসাদ উদ্দিন ওয়াইসি।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) মুসলমানদের পক্ষে ওই মামলা পরিচালনা করছে। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদ হাই কোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ বাবরি মসজিদ সংক্রান্ত মামলার রায়ে বলেছে, মসজিদের ২.৭৭ একর জমির দুই তৃতীয়াংশ পাবে হিন্দু সংগঠনগুলো এবং বাকী অংশ থাকবে মুসলমানদের জন্য। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। রেডিও তেহরান অবলম্বনে।
প্রথম প্রকাশ :
ইসলাম ফর ইউনিভার্স ব্লগে
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন