আমাদের এক ভাই জান জামায়াত শিবিরের পূর্ব পুরুষের পাত্তা লাগাইসে
আসেন দেখি কোথায় তাদের উৎপত্তি
আচ্ছা আপনারা কখনো কি মীর মশাররফ হোসেন এর বিষাদ সিন্ধু বইটা পড়েছেন?না পড়লেও হয়ত কারবালার প্রান্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই জানেন।হযরত আলি (র) এর পর খেলাফত এর দাবি নিয়ে ইমাম হাসান (র) এবং ইমাম হোসেন (র) এর সাথে বিবাদে লিপ্ত হন আমাদেরই মত মুসলিম।ভদ্রলকের নাম ছিল এজিদ।ক্ষমতার লোভে তিনি অনেক কাজ করেছেন যা এখন বলা শুরু করলে শেষ হবে না
তিনি ইমাম হাসান (র) কে তার নিজের স্ত্রী দ্বারা বিষ পান করিয়ে হত্যা করেন
আর ইমাম হোসেন (র) কে কারবালার প্রান্তরে তৃষ্ণার্ত অবস্থায় শিরচ্ছেদ করেন।নির্মম ভাবে।
কারন একটাই,তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন।আর এজিদ ছিলেন ধর্মের নামে নিজের সুবিধা আদায়কারীদের একজন।ধর্মকে ইস্যু বানিয়ে নিজের স্বার্থ রক্ষাই ছিল তার উদ্দেশ্য।
আর এখন একটু আমরা বাংলাদেশের দিকে তাকাই।আমরাও দেখতে পাচ্ছি কিছু রাষ্ট্রদ্রোহী গোষ্ঠী ধর্মকে ইস্যু বানিয়ে আজকে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে
যে ধর্মের নামে তারা এতো লাফালাফি করল সেই ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলিম ধর্মে যাকে আমরা আল্লাহর ঘর মানি সেই মসজিদে আগুন ধরিয়ে দিল
যারা এইসব দেখে অবাক হইসেন তাদেরকে বলি, বস অবাক হওয়ার কিছু নাই, এজিদের মত পোলা পাইন আগে ছিল এখনও আসে।এখন আমাদেরকেই এগিয়ে আসতে হবে এদেরকে প্রতিরধ করতে।আর যদি না পারি বাংলাদেশ থেকে খাঁটি মুসলিমদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না
ইসলাম শান্তির ধর্ম।আসুন ইসলামের নামে রাজনীতি আর সন্ত্রাসবাদ বন্ধ করি
[ভেবেছিলাম ব্লগে ;লেখা বন্ধ করে দিব
।কিন্তু কালকে যখন শহীদ মিনার ভাঙল সিলেট আর ফেনী তে ,তারপর সিলেটে জাতীয় পতাকা পুড়ানো হল আর কাল সন্ধ্যায় চট্টগ্রামে " পাকিস্তান জিন্দাবাদ" শ্লোগান দিয়ে মিছিল বের করা হল আর ঠিক থাকতে পারলাম না।প্রশ্ন যখন নিজের অস্তিত্ত নিয়ে তখন আর চুপ করে থাকা যায় না।]
কৃতজ্ঞতাঃ ফেসবুক পেইজ স্বাধীনতার শত্রুরা এইবার তোরা তফাৎ যা
Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




