somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ : The Adventures of Tintin

২৭ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ বহুদিন ব্লগে থেকেও আমার পোস্টের সংখ্যা হাতেগোনা। আমার যে কোনো বিষয়ে না-জানা এবং কুঁড়েমেই এর প্রধান কারন। এর জন্য মাফ চাই।
খুব অল্পসংখ্যক সিনেমা সংগ্রহ করে ও তার চেয়েও অল্পসংখ্যক সিনেমা দেখে রিভিউ - কার হওয়ার সাধ জাগল।
আর যা-খুশী-তাই লেখার সাধ পূর্ন করার জন্য এই পোস্ট]

সব সিনেমারই একটা করে ৩ ডি ভার্সন বেরোচ্ছে আজকাল। তবে তার মধ্যে কিছু সিনেমার ট্রেলার দেখলে মনে হয় - "এটা ৩ ডি তেই দেখা উচিত!" সে রকম একটা ট্রেলার দেখি "তুমি নল" - এ নভেম্বর মাস নাগাদ।
সিনেমাটার নাম ছিলো - "The Adventures of Tintin"।
IMDB তে দেখলাম Spielberg এর ডিরেকশন। তার ওপরে "Motion capture technology" ব্যবহার হয়েছে।
[Motion capture এর মাধ্যমে আসল অভিনেতাদের দিয়ে অভিনয় করিয়ে তার ফুটেজ নিয়ে সেটাকে ২ ডি বা ৩ ডি মডেলে ম্যাপ করা হয়। যাতে গোটা ফুটেজটা Animation এর Look and feel পেয়ে যায়।]
আগ্রহ আরো বাড়ল। সিনেমাটা USA এর ৬ হপ্তা আগে ভারতে মুক্তি পায়।
আনন্দ পাবলিসার্শ কে অনেক ধন্যবাদ ছোট্টবেলা থেকে টিনটিন আর তার অন্যান্য চরিত্রগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ায়। সময় বের করে একদিন গেলাম বাড়ির কাছের এক মাল্টিপ্লেক্সে যেখানে ৩ ডি তে সিনেমাটি চলছিল।
বাংলায় প্রকাশিত "বোম্বেটে জাহাজ" আর "লাল বোম্বেটের গুপ্তধন" এর গল্প জুড়ে এর স্ক্রিপ্ট লেখা হয়েছে। হ্যাডক ছাড়া টিনটিন অনেকটাই ম্যাড়ম্যাড়ে। তাই টিনটিনের সাথে হ্যাডকের পরিচয় পর্ব দেখানোর জন্য "কাঁকড়া রহস্যের" কিছুটাও দেখানো হয়েছে।
জনসন - রনসন এর অতি ব্যবহারে স্ক্রিপ্ট ক্লিশে হয়ে যাওয়ার একটা ভয় ছিলো যেটা Moffat - Wright এর পরিমিতি বোধ কাটিয়ে দেয়।
হ্যাডকের পুর্বপুরুষ তার কিছু অর্জিত সম্পদ লাল বোম্বেটের খপ্পর থেকে বাঁচিয়ে লুকিয়ে রাখেন। তার সুত্র গোপন থাকে তিনটি খেলনা জাহাজের মাস্তুলে যার হদিশ পেয়ে যায় লাল বোম্বেটের এক উত্তরসূরী (সাখারিন)।টিনটিন হ্যাডকের সাথে মিলে সাখারিনের কবল থেকে গুপ্তধন দুরে রাখতে উঠেপড়ে লাগে।আ্যাডভেন্চারের গাড়ি তড়তড়িয়ে এগিয়ে চলে।নিয়ে চলে ক্যাপ্টেন, টিনটিন আর কুট্টুশ কে দেশ থেকে দেশে। টিনটিনের সাথে দৌড়তে থাকি আমরাও। রুপকথার রাজ্যের ক্যামেরার কাজ আমাদেরকে নিয়ে চলে বাজ পড়া কালো মেঘের মাঝে, সমুদ্রের নীল ঢেউয়ের মাথায়, ধুধু মরূভূমির বুকে। আসল অভিনেতা আর আ্যানিমেশনের মাঝের সীমানা কখন মিলে মিশে যায় তা বোঝার সময় পাওয়া যায় না। মনে হয় হার্জের তুলিই যেনো ছবি এঁকে চলেছে রূপোলী পর্দায়, সাদা কাগজের বদলে।
সিনেমার শেষে কোথায় যেনো মনের মধ্যে হার্জে আর স্পিলবার্গ এক হয়ে যায়। একজন নিজের সৃষ্টির মাধ্যমে অমর হয়ে গেছেন। বিশ্বব্যাপী টিনটিনকে দৌড় করিয়েও তার সৃষ্টি অনেক দেশের (পড়ুন আমেরিকা) কাছে আজও অচেনা। আর দ্বিতীয় জন যেনো তার স্বপ্নটাকেই বাঁচিয়ে দিলেন নতুন ভাবে। দিলেন পরিচিতি এক নতুন দুনিয়ার যেখানে সিনেমা শুধু ব্যবসার মাধ্যম নয়, যেখানে সিনেমা অনেকের শিশুবেলাকে নতুন করে মনে করিয়ে দেওয়া, ফিরিয়ে দেওয়া তাদেরকে জিবনের সবচেয়ে নির্মল সময়গুলো আরেকবার - হোকনা সেটা ২ ঘন্টার জন্য!!

[পুনশ্চ - এই ব্লগের অনেক স্বনামধন্য মুভি - খোরের পোস্ট আমার অনুপ্রেরনা। তাদের নাম আমি নিতে চাই না কারন হীরে সব সময় নিজের দ্যুতিতেই উজ্জ্বল। আমি আমার মুভি রিভিউ পোস্টের কিছু বিশ্লেষন তাদের কাছ থেকেও কমেন্টাকারে পেলে গর্বিত হব।]
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০১
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×