somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজি সিরিয়াল- How I Met Your Mother

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


How I Met Your Mother একটি হাস্যরসাত্মক ও রোমান্টিক ধারাবাহিক নাটক। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর একটি। ১৯ সেপ্টেম্বর ২০০৫ সালে আমেরিকার বিখ্যাত CBS চ্যানেলে শুরু হওয়া নাটকটি এখন পর্যন্ত ৮ টি সিশন বের করেছে, নবম ও শেষ সিশনটি এই বছরের সেপ্টেম্বর মাসে শুরু হবে। এখন পর্যন্ত ৮ টি সিশনে এর ১৮৪টি পর্ব দেখানো হয়েছে। নাটকটিতে মূল চরিত্র Ted Mosby তার জীবনের ঘটনা আর কিভাবে সে তার ওয়াইফ এর সাথে মিলিত হয় সে সকল ঘটনা তার সন্তানদের কাছে বলতে থাকে, এ জন্য নাটকটির নাম How I Met Your Mother.

নাটকটিতে ৫ বন্ধুর জীবনকে ঘিরে ঘটে চলা বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। তারা চারজনই নিউইয়র্ক এর বাসিন্দা। চরিত্র গুলো হলঃ

১) Ted Mosby:


Josh Radnor. নাটকের কেন্দ্রীয় চরিত্র। পুরো নাটকটি তার জবানিতে বলা। প্রথম সিশনে দেখানো হয় সে টেড ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে নিউইয়র্ক এ আসে তার বন্ধু মার্শাল ও লিলির সাথে। এর পর সে একটি প্রকৌশল ফার্মে কাজ করে। নাটকের এক পর্যায়ে তাকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতেও দেখা যায়। সে Star Wars মুভির অনেক বড় ভক্ত। প্রথম সিশনের এক পর্যায়ে তার নাটকের আরেক প্রধান চরিত্র রবিন এর সাথে ভালবাসার সম্পর্ক তৈরি হয়।

২) Robin Scherbatsky:


Cobie Smulders. এক সময় টেড মসবির প্রেমিকা হিসেবে তাকে দেখা যায়। রবিন কানাডায় জন্মগ্রহন করে। একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক হবার স্বপ্ন নিয়ে সে নিউইয়র্ক এ আসে।

৩) Barney Stinson:


Neil Patrick Harris. আমার ব্যক্তিগত সবচেয়ে পছন্দের চরিত্র। সে Goliath National Bank এ কাজ করে। সে মুলত একজন প্লেবয়। কোন রকম স্থায়ী সম্পর্কে সে যেতে চায় না। নাটকে তাকে দেখা যায় একজন ধনী, রসিক, স্মার্ট ব্যক্তি হিসেবে। সে লেজার গেম এর একজন বিরাট ভক্ত। নাটকটি দেখলে বুঝতে পারবেন এমন অনেক কাজ সে করে যা দেখলে কেউ হাসি আটকায় রাখতে পারবে না।

৪) Marshall Eriksen:


Jason Segel। টেড এর সবচেয়ে প্রিয় বন্ধু। হলে একরুমে থাকা সময় তাদের এই বন্ধুত্ব তৈরি হয়। প্রথম পর্বে মার্শাল আইনে পড়তে থাকে এবং এক পর্যায়ে সে উকিল হয়। তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা উকিলতি করে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা। যদিও অর্থনৈতিক অনিশ্চয়তা ও ঋণের কারনে সে ব্যাংক ও একটি পরিবেশ দূষণকারি প্রতিষ্ঠানেও কাজ করে। ছবির এক পর্যায়ে সে লিলিকে বিয়ে করে। কলেজে থাকা সময় তার আর লিলির ভালবাসার সম্পর্ক তৈরি হয় আর সেটা সারাজীবন স্থায়ী হয়।

৫) Lily Aldrin:


Alyson Hannigan। মার্শালের স্ত্রী। সে মূলত তাদের সার্কেলে মোডারেটরএর মত কাজ করে। যখন কোন ইস্যু নিয়ে তর্ক লাগে তখন সে উপযুক্ত যুক্তি নিয়ে বিষয় মিটমাট করে। ব্যক্তিজীবনে সে একজন কিন্ডারগার্ডেন টিচার। আর আর্টের প্রতি তার তীব্র আগ্রহ। যদিও তার স্বপ্নকে পূরণ করতে না পারায় সে অনেক অসন্তুষ্ট। নাটকের এক পর্যায়ে সে একজন ধনী ব্যবসায়ীর Art Consultant হয়।

পুরস্কারঃ
How I Met Your Mother নাটকটি অনেক খ্যাতি অর্জন করেছে। People's Choice Awards, Emmy Awards, Teen Choice Awards, Young Artist Awards, Critics' Choice Television Award, ALMA Award, Casting Society of America, USA , GLAAD Media Awards, Golden Globe Awards, Prism Awards, Satellite Awards ইত্যাদিতে মনোনয়ন ও পুরস্কার পেয়েছে এই নাটকটি।
এই নাটকটির প্রতিটি পর্ব গড়ে প্রায় ১ কোটি লোক টিভি স্ক্রীনে বসে দেখা হয়।

( P.S. অনেক ১৮+ বিষয় আছে তাই বাচ্চাদের সামনে দেখবেন না )
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×