১) প্রথম মোবাইল ব্যবহার করতাম সিটিসেল। পঞ্চগড় শহরে গিয়েছিলাম এক কাজে। মোবাইল সেটটা ছিনতাই করে এক দুষ্টু পুলিশ।
২) দ্বিতীয়টাও সিটিসেল। ভার্সিটি যাচ্ছিলাম। মাইলাইন বাস আসল। দ্রুত টিকেট কাটতে গেলাম। চোরও খুব ব্যস্ততার সাথে টিকেট কাটার ভান করে মেরে দিল। টের পেলাম বাস ছেড়ে দেয়ার পর।
৩) এটা আব্বার মোবাইল ছিল। আব্বা ঘুমাচ্ছিল। আব্বার মোবাইল নিয়ে বের হয়েছিলাম। রিকশায় করে কোথাও যাচ্ছিলাম। চলন্ত রিকশার পেছন থেকে কি উপায়ে নিয়ে গেছে বলতে পারব না।
৪) এটা ছিল চাইনিজ সেট। ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তাও অন করতে চাছিল্লাম। আর তাতেই ওর জীবন গেল।
৫) এটা নকিয়া। ওটা টয়লেটে গিয়েছে.....
৬) বনানীতে ভুলে সিএনজিতে রেখে নেমে পড়েছি। একটু পড়ে টের পেলাম। কল দিলাম। কিন্তু সিএনজি ড্রাইভার বন্ধ করে দিল।
৭) রায় সাহেব বাজার মোড়। দুই বন্ধু গল্প করতে করতে রাস্তা পার হচ্ছি। আর এই সুযোগেই মেরে দিল.......
৮) বাসা তিন তলা। ঘুমাচ্ছিলাম। জানালার পাশে খাট। পাশে মোবাইল। চোর জানালা খুলে (ব্রডব্যান্ড তার থাকায় জানালা আটকায় না) কখন মোবাইল নিয়ে গেছে টের পাইনি।
-
-
-
আরও থাকতে পারে, মনে নেই.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


