somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থার্টি ফার্স্ট নাইটে উৎসব উদযাপন: রাষ্ট্রীয় ব্যর্থতার দায় কেন জনগণকে নিতে হবে? X(( X((

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ৭ থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন ডিএমপি পুলিশ কমিশনার বেনজির আহমেদ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অযুহাতে (!) তিনি এ অনুরোধ জানিয়েছেন রাজধানীর অভিজাত এলাকার জণগনকে।
পত্রিকায় অনলাইন ভার্সনে এ নিউজটি পড়েই প্রশ্ন জাগল- তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কি? X((
যদি জনগণকে ঘরের ভেতরে রেখেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয় তাহলে তাদের পেছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করার অর্থ কি? এতদিন শুনে এসেছি সামরিক শাসকরা জনগণকে ভেতরে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মহান (!) কাজটি সম্পাদন করতেন, পুলিশ বাহিনীও কি সে পথে হাঁটছে?
পরিস্থিতি শান্ত রাখতে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করে এমন আরো হাস্যকর কথা বলেছেন। তিনি বলেন-ওই দিন বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকার কূটনৈতিক এলাকা, গুরুত্বপূর্ণ এলাকার সড়ক, হোটেল-ক্লাব, বিশ্ববিদ্যালয় ও গির্জায় বাড়তি সতর্কাবস্থায় থাকবে পুলিশ।
কিন্তু ডিএমপি কমিশনার হয়তো জানেন না (!) গত ৫মার্চ, ২০১২ তারিখে গুলশানের কুটনৈতিক এলাকার রাস্তার পাশে বুলেটবৃদ্ধ অবস্থায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীর লাশ উদ্ধার করা হয়। প্রশ্ন জাগে- এত অভিজাত এলাকায় তখন পুলিশ কোথায় ছিল? মাননীয় ডিএমপি কমিশনার আপনাদের এহেন কথা এবং ভুমিকায় জনমনে চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে বৈকি। এজন্য যে রামুর বৌদ্ধ বিহারে হামলার সময় আপনাদের ডেকেও পাওয়া যায় নি। প্রশ্ন জাগে ওই সময় পুলিশ সদস্যরা কার পদলেহন করছিলেন?
মাননীয় ডিএমপি কমিশনার আরো বলেছেন- দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্য যদি অবহেলা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাননীয় ডিএমপি কমিশনার আমাদেরকে এত বিনোদন না দিলেও আপনার চলত। কেননা আমরা জানি যে শৃঙ্খলাবিরোধী যে কোনো ঘটনায় জড়িত থাকলে অনেক ক্ষেত্রেই অভিযুক্ত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে 'প্রত্যাহার' করা হয়। মজার ব্যাপার, কখনও কখনও প্রত্যাহৃত পুলিশ কর্মকর্তাদের আরও গুরুত্বপূর্ণ ও লোভনীয় স্থানে পোস্টিং হয়। X(( X((
মাননীয় ডিএমপি কমিশনার বলেন-সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সবাই যাতে ইংরেজি বর্ষবরণ উদযাপন করতে পারে, সে জন্য নগরের রাজপথে, বিশেষ করে গুলশান-বনানীর মতো অভিজাত এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এসব এলাকায় বসানো হবে ১৪টি বিশেষ চেকপোস্ট।


মাননীয় কমিশনার আপনার এ কথাতেও জনগণ আশ্বস্ত হবে না এজন্য যে- যানবাহন চলাচল নিয়ন্ত্রণের নাম করে এদেশে পুলিশ সদস্যরা চাঁদাবাজির রেকর্ড গড়েছেন। ঈদ থেকে শুরু করে এমন কোন উৎসব পার্বণ নেই যাতে তারা এহেন পবিত্র (!) কাজটি করেননি।
সবশেষে
প্রধানমন্ত্রী সমীপে
আপনি ২৩ ফেব্র“য়ারী ২০১২ তারিখে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে বলেছিলেন, দুই সাংবাদিককে নিজের ঘরে মারা হয়েছে। সরকারের পক্ষে কারও বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকেও কিন্তু এদেশের কিছু কুলাঙ্গার বেডরুমে নির্মমভাবে হত্যা করেছিল। তাহলে আপনি কেন বিচার চেয়েছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি দায়িত্বশীল ব্যাক্তিদের এধরনের কথা বলা মানে -দায়িত্ব এড়িয়ে যাওয়া। ডিএমপি কমিশনার আপনার দেখানো গন্তব্যে হাঁটছেন নাতো?


সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণতন্ত্রকে কবর দেওয়া আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতি জেনজি ভীষণভাবে ক্ষুব্ধ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৮



বিএনপির জন্য ভোট চাইতে গিয়ে আমার স্ত্রী তাঁর স্বজন জেনজির তোপের মুখে পড়েন। তারা ভাবছে বিএনপি তাদের অপছন্দের আওয়ামী লীগ ও তাদের দোসরদেরকে সহায়তা করছে। এবার বয়স্করা বিএনপিকে... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

বিএনপির যারা আজ আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০


১. শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বারবার বলেছেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এমনকি তাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও বলতেন…
২. খালেদা... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×