somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাবানা :- বাংলা সিনেমার আরেক সুচিত্রা সেন

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভি পর্দায় একটি দৃশ্য- শ্বাশুড়ী’র অত্যাচারে অঝোর ধারায় কাঁদছেন এক নারী। তার সেই কান্না আকাশ-বাতাস ভারী করে ফেলছে। সঙ্গে সঙ্গে টিভি পর্দার বাহিরে থাকা দর্শকরাও বারংবার চোখ মুছে চলছেন। ছোট্ট শিশু যে কিনা চলচ্চিত্রের কিছু বুঝেনা তার চোখেও পানি, কেননা তার মা কাঁদছেন।

টিভি পর্দার ক্রন্দনরত সেই নারীটি আর কেউ নন, তিনি আমাদের শাবানা। বাংলা সিনেমার নায়িকা শাবানা। মিষ্টি হাসির মেয়ে শাবানা।
শাবানা অভিনীত এমন কোন ছবি নেই, যা এপার বাংলার মানব মানবীদের হৃদয় ছুঁয়ে যায় নি। এমন একটা সময় ছিল, যখন এপার বাংলার মেয়েরা নায়িকা শাবানাকে অনুকরণ করতে চাইত। ‘শাবানা নাম শুনতে অজ্ঞান’ এমন মেয়ে ভক্তরও অভাব নেই (তবে আজ সেটা অতীত)। আর ছেলেরা মনে মনে নিজেকে আলমগীর মনে করে ‘একজন’ শান্ত, সুহাসিনী শাবানা পাওয়ার প্রহর গুনত!


আমার এখনো মনে আছে সেই দিনগুলোর কথা। ছোট্টবেলায় যখন বিটিভিতে সাড়ে ১২টায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির ঘোষণা আসত, উপস্থাপিকা যখন বলত ছবিটির শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন শা...বানা। পরিবারের সদস্যরা বিশেষ করে নারী সদস্যরা দৌড়ে গিয়ে হাতে থাকা বাকি কাজগুলো দ্রুত শেষ করে ফেলতে চাইতেন। যেন দুপুর ৩.২০ মিনিটে সিনেমাটা ঝামেলাবিহীন উপভোগ করতে পারেন!
‘ভাত দে’ সিনেমায় যখন ভিলেন শাবানাকে অত্যাচার করছিল, তখন টিভি পর্দার বাহিরে থাকা আমার পরিবারের সদস্যরা হয়ে উঠেছিলেন প্রতিবাদী। কেউবা ভিলেনকে গালাগাল করে, আবার কেউবা সেই মুহুর্তে নায়ক এসে নায়িকাকে উদ্ধার করার অপেক্ষার প্রহর গুণছিলেন অনেকে। ভাগ্যিস বাংলা সিনেমায় শাবানা নামে একজন নায়িকা ছিলেন- নয়তো পরিবারের সদস্যদের রুদ্রমূর্তি দেখার দৃশ্য হয়তো মিস করতাম !!
শাবানা অভিনীত ব্যতীত বাংলা সিনেমা দেখে কেঁদেছি এমন কোন সিনেমা মনে করতে পারছিনা। মনে আছে বিটিভিতে একদিন শাবানা অভিনীত মরণের পরে ছবিটি দেখানো হয়। তখন আমার বয়স খুব বেশী নয়। সেই ছবিতে সন্তান হারানো বিষন্ন বাকরুদ্ধ শাবানাকে দেখে চোখের পানি আটতে রাখতে পারিনি।
শাবানাকে যদি উর্বর জমি হিসেবে মনে করা হয়, তাহলে বলতে হয় যেসব চিত্র পরিচালক তাকে নিয়ে ছবি বানিয়েছেন তাতে সোনা ফলেছে। আর এর সিংহভাগ কৃতিত্ব যদি কাউকে দিতে হয় তাহলে তা নায়িকা শাবানা’রই প্রাপ্য।


বর্তমান বাংলা সিনেমায় অভিনয় দিয়ে টিকে আছেন কয়জন নায়িকা? এটা নির্দ্বিধায় বলা যেতে পারে বর্তমান নায়িকারা নায়কের উপর নির্ভরশীল। অনেক ক্ষেত্রে দেখা যায় সিনেমায় টিকে থাকতে নায়ক নায়িকারা সিন্ডিকেট শুরু করছেন। একজনকে সিনেমায় কাস্ট করলে অন্যজনকে নিতে পরিচালককে জোর সুপারিশ করেন তারা। ‘একজনকে’ না নিলে অন্যজন ছবিতেই অভিনয় করবেন না এমন হুমকিও দেন। দূভার্গ্য নায়িকা শাবানা তার উত্তরসূরী রেখে যেতে পারেন নি।
শাবানা’র সবচেয়ে বড় ভুল!
১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন। ২০০০ সালে সপরিবারে তিনি যুক্তরাষ্ঠ্রে চলে যান। শাবানা কি জানতেন (?) বর্তমান সময়ে শাবানার মত একজন ব্যাক্তির, একজন অভিনেত্রীর খুবই দরকার ছিলো বাংলা সিনেমায়।


শাবানাকে নিয়ে ‘ছাগ’ ব্যবসায়ীদের আজব কান্ড কারখানা
যুক্তরাষ্ঠ্রে যাওয়ার পর বেশ কয়েকবারই দেশে এসেছেন চিত্র নায়িকা শাবানা। আসার সময় এসেছেন বোরকা পরিধান করে। ব্যস, কেল্লাফতে। ছাগ ব্যবসায়ীরা তার এই পোশাক-আশাক নিয়ে মনের মাধুরী মিশিয়ে ল্যাদাচ্ছেন। তারা তাকে ইসলামী পূর্ণ অনুসারী দাবি করে, আরেকজন আল মাহমুদ বানানোর পায়তারা করছেন। দেখুন, ইটস এ ছাগ স্টাইল

সবশেষে শুভকামনা। শাবানা, বেঁচে থাকুন মানুষের হৃদয়ে।

ঢু মারতে পারেন এই পোস্টেব্যাংক কর্মকর্তা থেকে কিংবদন্তি নায়ক
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
৩৪টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×