somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা খোলসে শিক্ষক, মননে দালাল

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে বাংলা মা, ওনাদের একটু লজ্জা দাও
যদিও ওরা খোলসে শিক্ষক, মননে দালাল

১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক। শিক্ষক পরিবারের অনেক সদস্যদেরকেও রাজাকার (ওয়াক থু...) বাহিনীরা শারীরিক মানসিক নির্যাতন থেকে বাদ রাখে নি। কিন্তু আজ মুক্তিযুদ্ধের ৪২ বছর পর অবাক হই যখন দেখি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মানবতা বিরোধী অপরাধীদের উর্বর ক্ষেত্র জামাতে ইসলামকে সাপোর্ট দেয়। শুধু নামকাওয়াস্তে সাপোর্ট নয় আর্থিক, শারীরিক, মানসিক এবং পারলে নিজেকে উজার করে দেন তারা। অবাক হই যখন দেখি- একজন শিবির সমর্থক ছাত্রকে শিক্ষক বানানোর জন্য উঠেপড়ে লাগেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। শুধু শিবির সর্মথক ছাত্রকে শিক্ষক বানাতে অনার্স চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার ১মাস না যেতেই ফলাফল প্রকাশ করেন।অবাক হই যখন দেখি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধুকে কটাক্ষ করে মেজর জিয়াকে মহামানবের খেতাবে ভূষিত করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার ব্যার্থ প্রয়াস চালান। অবাক হই যখন দেখি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুক্তিযুদ্ধের ভাস্কর্যকে মূর্তি বলে ব্যঙ্গ করেন। যদিও তারা জানেন না মূর্তিও একটি শিল্প। আমি অবাক হই যখন দেখি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসলাম যাওয়ার দোহাই দিয়ে ক্লাসে ছেলে মেয়েদেরকে পৃথকভাবে বসিয়ে নিজ বউয়ের গুণের প্রশংসা জুড়েন। হায়রে শিক্ষক !! আমি বিস্ময়ে ক্ষুব্ধ হয়েছিলাম যখন শুনেছিলাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টর সৃজনশীলতা ও মুক্তবুদ্ধির চর্চায় বাঁধা দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি কওমী মাদ্রসায় রূপান্তরের অপচেষ্টা চালিয়েছিলেন। যখন একজন লেখককে জিহ্বা কাটার হুমকি ও কাফনের কাপড় পাঠিয়ে শিবির ও হুজিরা ঔদ্ধত প্রকাশ করেছিল, আর তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকেরা উল্লাস প্রকাশ করেছিল- তখন আমি বিস্ময়ে ক্ষুব্ধ হয়েছিলাম। আমি সেদিন মনখুলে হেসেছিলাম, যখন দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য বলেন- তারেক রহমান তরুণ প্রজন্মের অহংকার !

{ দু:খিত, বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষকদের আমি জামাতী সাপোর্টার বলতে পারছি না, আমি মনে করি মুক্তবুদ্ধি চর্চার পাদপীঠের উন্নত মস্তিষ্কের মানুষেরা কখনো জামাতকে সাপোর্ট করতে পারেন না। আমি সোজা বাংলায় বলতে চাই- ওনারা খোলসে শিক্ষক, মননে দালাল। তাই ওই দালালদেরকেও প্রজন্ম চত্ত্বরের কাঠগড়ায় তোলা হোক। }
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×