বসন্তের আগমনে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে বসন্ত!
সেই তুমি এলে-
তবে প্রচন্ড দেরী করে ফেলেছো।
এখন আর কোকিলেরা গাছের ডালে বসে নেই যে-
তুমি এলেই কুহুকুহু গান শোনাবে।
এখন আর গাছে গাছে অসংখ্য মুকুল নেই যে-
তুমি এলেই সব ফুটে ফুল হয়ে যাবে।
এখন আর গাছে গাছে পুরনো পাতা নেই যে-
তুমি এলেই নতুনের আগমনে সব পাতা ঝরে যাবে।
এখন আর সেই লাইলি-মজনু শিরি-ফরাদের মত প্রেমিকযুগল নেই যে-
তুমি এলেই সবটুকু ভালবাসা দিয়ে তোমাকে বরণ করে নেবে।
এখন আর পুরণো গানের কথা নেই যে-
তুমি এলেই গানে গানে তোমাকে মুখরিত করবে।
এখন আর সেই বাশেঁর বাশঁরী নেই যে-
তুমি এলেই মিষ্টি মধুর সুরে তোমাকে পাগল করে দেবে।
আসলে তোমাকে আলিঙ্গন করার মত এখন কিছুই নেই
তোমার বড্ড দেরীতে সব শেষ হয়ে গেছে!
যা আছে তা শুধু ঘৃণা, ক্রোধ, আসাম্য, খুনোখুনি ও নিষ্ঠুরতা,
ক্ষমতার অপব্যবহার আর অমানুষিক বরবরতা,
যা অতি অনায়াসে তোমাকে আঘাতে আঘাতে জরজরিত করে দিতে পারে।
তবে তুমি নিরাশ হইওনা!
দেখবে, খুব শিঘ্রই দেখতে পাবে-
তোমার আগমনে আবার সবকিছু পূনরজ্জিবীত হবে
শুধু একটু অপেক্ষা..আর একটু.. ১১/৩/২০০৫, শুক্রবার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন