somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগ নামক সন্ত্রাসী কর্তৃক টিএসসিতে বস্ত্রহরণ : ভিডিও ফুটেজ দেখেও মুখ খুলছে না প্রশাসন]

১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নববর্ষকে বরণ করতে আসা নারীদের ওপর কতিপয় ছাত্রলীগের সন্ত্রাসীদের বস্ত্রহরণের ঘটনার ভিডিও চিত্র দেখেও মুখ খুলছে না পুলিশ প্রশাসন। ভিডিওতে কয়েকজনকে চিহ্নিত করা গেলেও তাদের বিষয়ে কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তারা।
শনিবার দুপুরে টিএসসির ঘটনার ভিডিও চিত্র সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের মুখ খোলা নিষেধ রয়েছে। তবে ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য তিনি আহ্বান জানান।
শাহবাগ থানার অপারেশন অফিসার এ কে আজাদ জানান, ভিডিও চিত্র এবং এ জাতীয় কোন বিষয়ে মন্তব্য করতে পারবো না। তবে ভিডিও চিত্র দেখে যা বোঝা যাচ্ছে ঘটনার যেভাবে বর্ণনা দেয়া হয়েছে তার সাথে মিলছে না। এদিকে ভিডিও ফুটেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র ইউনিয়নের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, মিথ্যাচারের অভিযোগ করার অভিযোগ উঠেছে। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা দাবি করছেন রাজু ভাস্কর্যের সামনে উদ্যানের গেইটের সামনের ভিডিও ফুটেজ প্রকাশ করছে না কর্তৃপক্ষ। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে সকল ভিডিও চিত্রই প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে টিএসসির ঘটনা নিয়ে বস্ত্রহরণের যে মর্মান্তিক দৃশ্যের অভিযোগ করা হয়েছে সে রকম কোন ঘটনাই ভিডিও ফুটেজে দেখা যায়নি। এছাড়া ঘটনার দিন ছাত্র ইউনিয়ন ঢাবি সভাপতি লিটন নন্দী নিজের পাঞ্জাবি খুলে মেয়েটিকে জড়িয়ে দিয়েছিলেন সে রকম কোন ভিডিও দেখা যায়নি।
এদিকে লিটন নন্দী জানিয়েছেন, ওই দিন তিনি বিবস্ত্র মেয়েটির লজ্জা ঢাকতে নিজের পাঞ্জাবি খুলে তাকে পড়তে দিয়েছিলেন। ভিডিও ফুটেজ নিয়ে ছাত্র ইউনিয়ন এবং পুলিশ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।
তবে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন ধারণা করছেন যে ভিডিও চিত্রে যাদের চিহ্নিত করা হয়েছে তারা কেউ-ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
চিহ্নিত সন্ত্রাসীদের ছবি পোস্টার ও টেলিভিশন মিডিয়াতে ফলাও করে প্রচার করা হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
তিনি বলেন, ভিডিও ফুটেজে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের ছবি আমার হাতে এসেছে। টেলিভিশন মিডিয়ায় অথবা পোস্টারিং আকারে তা প্রচার করা হবে। যাতে করে সন্ত্রাসীদের সবাই চিনতে পারে।
এদিকে গত তিন দিনেও কোন সন্ত্রাসীকে সনাক্ত করতে না পারায় এবং ঘটনা নিয়ে মিথ্যাচার করায় প্রক্টরের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। একই দাবিতে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনও করে তারা।
ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি লিটন নন্দী বলেন, টিএসসির ঘটনা নিয়ে প্রক্টরের মিথ্যাচার, ঘটনার প্রবাহ অন্যদিকে ঘুরানো এবং ঘটনার তিন দিন পরও কাউকে সনাক্ত না করতে পারায় আমরা তার অপসারণ দাবি করছি। এদিকে টিএসসির বস্ত্রহরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ‘নারী নির্যাতন ও যৌন প্রতিরোধ কমিটি’র ওপর দেয়া তদন্তের কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ এ কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন। তদন্ত সম্পর্কে তিনি জানান, তদন্তের কাজ এগিয়ে যাচ্ছে। তদন্তের কাজে সহায়তার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে নারীরা ঘুরতে আসে। এসময় টিএসসি এলাকায় নারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে কতিপয় সন্ত্রাসী। এসময় তারা একটি মেয়ের শাড়ি ধরে টান দেয়। এতে মেয়েটি রাজু ভাস্কর্যের সামনের রাস্তায় পড়ে যায়। পরে ওই সন্ত্রাসীরা মেয়েটির সাথে থাকা অন্য মেয়েটির প্রতিও অসৎ আচরণ করে এবং যৌন উদ্দীপ্ত বাক্য প্রয়োগ করে।
এ ঘটনা চোখে পড়ে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি লিটন নন্দী ও তার কর্মীরা। পরে তারা সেখানে গিয়ে এর প্রতিবাদ করে এবং মেয়েদেরকে উদ্ধারের চেষ্টা করে। এসময় তারা সেখান থেকে দু’জন দুষ্কৃতিকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র ইউনিয়নের কর্মীরা। কিন্তু পুলিশ ওই দুষ্কৃতিকারীদের ছেড়ে দেয় বলে অভিযোগ করেন ইউনিয়নের কর্মীরা। এ ঘটনার পর ঢাবিতে মিছিল, মিটিং ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে যৌন নির্যাতন বিরোধী আন্দোলন শুরু হয়।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×