somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন চতুর্থ এবং নিম্ন শ্রেনীর মৃত্যকে নিরুৎসাহিত করি।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের মেজাজ মর্জির উপর পশু পাখী গাছ পালার থাকা থাকির একটা সম্পর্ক দেখে এসেছি সারাজীবন। এলাকার ছোট ছোট বাচ্চা মিলে একটা পুকুরের ব্যাঙ গুলোকে ঢেল মারছে , একটা দুইটা মরে ভেসে উঠলে কি আনন্দ। এই বাচ্চা গুলোকে কেও কোন দিন বলে না তোমাদের জন্য যা আনন্দের ব্যাঙ গুলোর জন্য তা মৃত্যু। কে বলবে? মানুষ সৃষ্টির সেরা জীব, তার যা খুশী সে করবে।
মেজাজ হারিয়ে উঠোনের গাছের ডাল ভেঙে ফেলা অথবা গাছ তুলে ফেলা, বাসার কুকুর বিড়ালকে গায়ের সব জোড় খাটিয়ে আঘাত করা ...এইসব খুব স্বাভাবিক দৃশ্য আমাদের ঘরে ঘরে। আমাদের বই গুলোতেই শুধু লেখা আছে গাছের প্রান আছে, পশু পাখীরও আত্বা আছে...আমাদের হ্রদয়ে লেখা নেই।
মানুষ ক্রমশ উন্নত হয়েছে তার মেজাজের মানও বেড়েছে, তার রুচি বেড়েছে...এখন মেজাজ খারাপ হলে মানুষ কোন কারন ছাড়াই মানুষকেও মেরে ফেলে। তবে সেই পরিমান উন্নত মেজাজের অধিকারী হতে হলে ক্ষমতাবান হতে হয়। নিদেন পক্ষে এমপি বা এমপি পুত্র হতে হবে।
কিছুদিন আগে প্রচন্ড জ্যামে আটকে পড়ে থাকা নেশাসক্ত এমপি পুত্র গাড়ির কাচ নামিয়ে দুইটা গুলি চালিয়ে দুইজন মানুষের মতো প্রানী মেরে ফেললো।মানুষকে গুলি করে মারার পর গাড়িতে আড়াম অরে বসা মাত্র তার বন্ধু নিশ্চয় তাকে বলেছে “ওস্তাদ মাথা কি হালকা ঠান্ডা হইছে...নাকি আরো দুই একটা মারবেন?” কালকে ডাকে সাড়া না দেওয়ায় একজন এমপি গাড়ির কাচ খুলে গুলি করতে চাইছিলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে। গুলি লেগেছে লোকটির ভাতিজার পায়ে...এমপির স্ত্রীও নিশ্চয় বলেছেন “ওস্তাদ মাথা কি হালকা ঠান্ডা হইছে...নাকি আরো দুই একটা মারবেন?”
“Member of parliament” মানে “Member of heaven”। যে কাউকে গুলি করার অধিকার তাদের আছে, তাদের পুত্র কন্যারও আছে।সব আমলেই তারা এই অসীম ক্ষমতা ভোগ করে এসেছেন, আজীবন করবেন বলেই মনে হয়।
দেশে প্রায় সবরকমের অপমৃত্যুর পথই খোলা আছে। আমাদের জন্য। একটা ছাত্রনেতা, ছিনতাই কারী, বাস ড্রাইভার বা পুলিশের হাতে মৃত্যুর চেয়ে এমপির বা এমপি পুত্রের হাতে মৃত্যু অনেক সম্মান জনক। A honorable dead by a member of parliament. মৃত্যুরও কিছু ক্লাস করা যেতে পারে। প্রথম শ্রেনীর মৃত্যুঃ এমপি বা এমপি পুত্রের গুলিতে মৃত্যু, দ্বিতীয় শ্রেনীর মৃত্যুঃ রাজনীতির বলি হওয়া মৃত্যু, তৃতীয় শ্রেনীর মৃত্যুঃ পুলিশ বা এ্যাক্সিডেন্টের স্বীকার, চতুর্থ এবং নিম্ন শ্রেনীর মৃত্যু; একটি স্বাভাবিক মৃত্যু।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×