somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকলেই কবি নয় কেউ কেউ কবি ৭ : কবি আবিদ আজাদের তিনটি কবিতা

২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৎসামান্য পূর্বকথা : নিজের সঙ্গে নিজেই আড্ডা দিতে কবিতার জুড়ি নেই। সবার নয়; কারও-কারও কবিতার সঙ্গে। জীবনানন্দ দাশের সেই বিখ্যাত উক্তি 'সকলেই কবি নয় কেউ কেউ কবি'র 'কেউ কেউ'এর সঙ্গে যাঁদের মিল খুঁজে পাই। মূলত নিজের জন্য এই সিরিজ পোস্ট। প্রিয় কবির প্রিয় কবিতা ফিরে পড়া। সেই সঙ্গে ব্লগেও সংরক্ষণ করা। ধরা-বাঁধা নিয়মে নয়; যখন যাঁকে মনে পড়ে। এই পর্বে কবি আবিদ আজাদের দুটি কবিতা-- 'সমালোচকের উদ্দেশে', 'ছোটোগল্প' ও 'অলস একগুচ্ছ কবিতার প্রদর্শনীর আমন্ত্রণলিপি'। কবিতাগুলো যথাক্রমে কবির 'আমার মন কেমন করে', 'বনতরুদের মর্ম' ও 'খুচরো কবিতা' বই তিনটি থেকে নেওয়া।

সমালোচকের উদ্দেশ্যে
সমালোচনা থামুক এবার তর্ক উঠুক গাছের মাথায়
কবিতা কি গোয়ার্তুমি, আটি খুঁড়ে তুলবো খাতায়?

ছোটোগল্প
ছোট্টো ভীষণ ছোট্টো লাগছে সব।

কিচ্ছুতে আর আমার গায়ে লাগছে না এই তুচ্ছ পোশাক
আমার গায়ের হাফহাতা শার্ট, স্বপ্নভুক ছেঁড়া গেঞ্জি
এ্যাশকালারের জ্যাকেট, ধূসর পাঞ্জাবি আর
গহনবনের ঝরাপাতার গর্জনহীন আমার জুতো
চোরাবালির হাতছানিহীন আমার মোজা
এমন কি এই জ্যোৎস্নারাতে ভূতে-পাওয়া পাগল রুমাল, তারাভর্তি গরিব পকেট
ছোট্টো, ভীষণ ছোট্টো হয়ে যাচ্ছে সবাই

কিচ্ছুতে আর আমার গায়ে লাগছে না এই ছোট্টো জীবন

ছোট্টো ভীষণ ছোট্টো হয়ে যাচ্ছে মানুষ

অলস একগুচ্ছ কবিতার প্রদর্শনীর আমন্ত্রণলিপি
আগামী শীতে শিশির পড়া শুরু হলে হালকা শাদা কুয়াশায়
আমার একগুচ্ছ নতুন কবিতার সপ্তাহস্থায়ী একটা প্রদর্শনী করবো
সেই অলস একগুচ্ছ কবিতার প্রদর্শনীর আমন্ত্রণলিপি
তোমাকেও পাঠাবো--

ঝরঝরে ধূসর খামের সঙ্গে অতিব্যক্তিগত ছোট্টো এক টুকরো কবিতাও যাবে
যেখানে-- যতো দূরদেশেই থাকো-- আমার আমন্ত্রণ তুমি পাবে

তুমি এলে শিশির পড়ার শুরুতে সেই হালকা কুয়াশাময় পূর্বাঞ্চলীয় বিকেলে
আগামী শীতে চমৎকার জমে উঠবে দর্শকে দর্শকে-- ঢাকার কবিতাগ্যালারিতে
আমার সদ্যরচিত একগুচ্ছ অলস কবিতার একক প্রদর্শনী

মনে রেখো, আমার কবিতার টানে তোমাকে আসতেই হবে
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৫
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×