somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকলেই কবি নয় কেউ কেউ কবি ৮ : 'এই যে ভাই নামুন নামুন, দেখুন আপনার দশক যায়'

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কার্তিক মোদক সম্পাদিত 'সীমান্ত সাহিত্য'র মে ডিসেম্বর ২০০০ সংখ্যায় প্রকাশিত এক সাক্ষাৎকারে কবি অরুণ মিত্র বলেছিলেন-- "আমি দশকবিভাজনে একবারেই বিশ্বাসী নই। সাহিত্যের গতি দশ বছর অন্তর পাল্টায় না। এমন কোনও নিয়ম নেই। কোনো বিশেষ সাহিত্যের ধারা হয়তো দশ বছর বা পঞ্চাশ বছর থাকতে পারে। তার পরে হয়তো পাল্টায়। দশক বিভাজন করলে একটা সুবিধা হয় এই যে, অনেক কবির নাম ঢুকিয়ে দেওয়া যায়।"

কবি ও কবিতার দশকবিভাজনের বিরোধিতা করে কবি পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন-- "দশ বছর পরে পরে সত্যিই কি ন্যাড়া হয়ে যায় সাহিত্যের মাথা আর তাতে গজায় নতুন রঙের চুল?"

দশকবিভাজন প্রসঙ্গে কবি মৃণাল বসু চৌধুরী বলেছেন-- "দশক ফুরানোর আগেই... সেই দশকের কবিতা বলে কোনো সংকলনগ্রন্থ প্রকাশ করতে চান যারা, তারা শুধু বাচালই নয়, উন্মাদ।"

একই প্রসঙ্গে কবি আবু হাসান শাহরিয়ার বলেছেন-- ""দশক গৌণ কবিদের আশ্রয়।"

নতুন শতকের শুরুতে কবি আবিদ আজাদ একটি শ্লেষাত্মক কবিতাই লিখে ফেলেছিলেন দশক নিয়ে। 'সকলেই কবি নয় কেউ কেউ কবি' শিরোনামের সিরিজ পোস্টের আজকের সংরক্ষণ আবিদ আজাদের '২০০০' শিরোনামের সেই কবিতাটি :

তুমি হাই তুললে যেই
দেখি মাঝখানে হাজার বছর নেই।

রাখো, চাই না হতে আর জব্দ
দেখছো না পিঁপড়েরাও গুনছে সহস্রাব্দ।

ধুলোয় ধুলোয় এপার্টমেন্ট উঠছে চারদিকে
জীবনকে মনে হতে পারে ফিকে।

সে সময় কোথায়?
ঐ যে শতাব্দীও যায়...

সবাই সবাইকে নিয়ে পড়ে গেছে দারুণ বেকায়দায়
'এই যে ভাই নামুন নামুন, দেখুন আপনার দশক যায়'।
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×