somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প না গল্প না কল্পনা

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদিনের জন্য 'যা ইচ্ছে তা-ই' হবার বর পেলো ঝিঙে ফুল! মন তার ভরে উঠল অনাবিল আনন্দে!
কী হবে সে রূপান্তরের প্রথম ধাপে?
বেশি ভেবে সময় নষ্ট না করে ঝিঙে ফুল উজ্জ্বল হলুদ রঙের প্রজাপতি হয়ে উড়তে উড়তে অনেক দূরের একটা বাগানে চলে গেল!
বাগানে একটা চন্দ্রমল্লিকা দুলছিল! চন্দ্রমল্লিকার নিটোল পাপড়ির ওপর বসল ঝিঙে ফুল!
সেখানে একটা মৌমাছির সাথে পরিচয় হলো তার! মৌমাছিটা মহানন্দে মধু খাচ্ছিলো! ওকে দেখে ঝিঙে ফুলের মৌমাছি হতে ইচ্ছে করলো!
হলুদ প্রজাপতি থেকে সে এবার পরিণত হলো চঞ্চল মৌমাছিতে!
মহানন্দে কিছুক্ষণ মধু খেলো ঝিঙে ফুল, ঘুরে বেড়ালো এ-ফুল থেকে ও-ফুলে!

ঘুরতে ঘুরতে একটা টুনটুনির সাথে কথা হলো ঝিঙে ফুলের!
টুনটুনির সাথে কথা বলতে বলতে ঝিঙে ফুল ভাবলো, এবার একটা পাখি হলে কেমন হয়?
মন্দ হয় না!
কিন্তু কী পাখি হবো আমি?
শঙ্খচিল?
হ্যাঁ, ঝিঙে ফুল এবার শঙ্খচিল হলো!
শঙ্খচিল হয়ে উড়তে উড়তে উঠে গেল আকাশের অনেক উঁচুতে, যেখানে বাতাস ঘুরে বেড়ায় বৃত্তাকারে!
বৃত্তাকার বাতাসে শরীর ভাসিয়ে অনেক নিচের পৃথিবীর দিকে অপলক তাকিয়ে দেখলো ঝিঙে ফুল!
কী সুন্দর সবুজ পৃথিবীটা! কী ভীষণ মায়াময়!
দেখতে দেখতে বড় একটা পাহাড়ের দিকে হঠাৎ নজর পড়ল তার!
ঝিঙে ফুল ভাবল অনেকক্ষণ তো ঘুরে বেড়ানো হলো, এবার একটা পাহাড় হয়ে অনড় বসে থাকি কিছুটা সময়! প্রকৃতির ধ্যানে মগ্ন হয়ে দূর করি শরীরের ক্লান্তি!

বড় একটা পাহাড় হয়ে অনেকক্ষণ বসে রইল ঝিঙে ফুল! ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে থাকতে একটা নদী হতে ইচ্ছে করলো তার!
ইচ্ছে বরের সুবাদে গভীর স্রোতের একটা নদীতে পরিণত হলো ঝিঙে ফুল! আঁকাবাঁকা সর্পিল গতিতে কত মাঠ, কত ঘাট পেরিয়ে এল সে! ঢেউ হয়ে খেলা করলো জলের সাথে!

জলের সাথে খেলা করতে করতে ঝিঙে ফুল বিজ্ঞের মতো ভাবলো, আমার একবার মানুষ হওয়া উচিত!
ভাবতে না ভাবতেই সে পরিণত হলো মানুষে!
মানুষ হয়ে সারাদিনের কথাগুলো গোটা গোটা অক্ষরে লিখলো ঝিঙে ফুল! লিখলো 'যা ইচ্ছে তা-ই' হবার বর পাওয়া থেকে শুরু করে বিভিন্ন জীব এবং জড় জীবনে রূপান্তরের আনন্দময় গল্প!
লেখার পর গল্পটাকে বাতাসে ভাসিয়ে দিয়ে নিজেও সে মেঘ হয়ে ভাসতে ভাসতে দিন কাটিয়ে দিল!
সবশেষে আবার সে ঝিঙে ফুল হয়ে শুয়ে রইল টিনের চালে!

আর গল্পটা?
গল্পটা বাতাসে ভাসতে ভাসতে কত মানুষের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ালো দিনরাত!
সবাই দেখলো গল্পটিকে, অথচ প্রত্যেকেই বললো, না না, এটা কোন গল্প না!
গল্প না! আশ্চর্য তো! তাহলে এটা কী?
এটা হলো কল্পনা!

ছবি: সংগৃহীত
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×