
কি কষ্ট সে লালন করে? কিসের অভিমান?
কার বিরহে ঝর-ঝরে কাঁন্দে রে আসমান?
আমিও আসমানের মত
লালন করি কষ্ট কত
পারি না ভুলিতে হায়রে মুখটা বন্ধুয়ার
চক্ষুজোড়ায় আমারও আষাঢ়
কোন কারণে লুকায় সে তার অচল ভাবাবেগ?
জল কাজলের সরল ভাঁজে সাজায় মনের মেঘ!
আমিও আসমানের মত
আবেগ অনুভূতি যত
লুকায় রাখি সর্বনাশা অচিন্ত্য আঁন্ধার
চক্ষুজোড়ায় আমারও আষাঢ়
কি প্রয়োজনে জলাঞ্জলি দেয় সে সকল সাধ?
গোপন রাখে তার বুকেও বাস করে এক চাঁদ!
আমিও আসমানের মত
গোপন রাখি ভাবনা শত
কি যায় আসে সেইসবে তার, যে-জন নির্বিকার!
চক্ষুজোড়ায় আমারও আষাঢ়
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



