
এই যে মানুষ কোথায় তুমি থাকো?
কোন পাড়াতে? সত্যি! জোড়াসাঁকো?
কোন বাড়িতে? ঐ-যে ঠাকুরবাড়ি!
নাম কি তোমার- মুখ ভরা গোঁফ-দাড়ি?
হাসছো কেন? বলবে নাকি সোজা!
রবিঠাকুর! এবার গেলো বোঝা!
তাইতো তোমায় লাগছে ভীষণ চেনা
ভাবছি ডাকি, আবার ভাবি কে না!
তোমার লেখা পড়ায় যে ইসকুলে;
তিন সত্যি- আর যাবো না ভুলে!
ছবিঃ সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

