somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথাও কোন তথ্য নেই

১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনি কেন লিখছেন এতো লেখা? কিছুটা বিস্ময় শ্রীলেখার কণ্ঠে!
এটা একটা খেলা। পাওয়ার রাইটিং। ফোনের অন্যপাশে নিরুত্তাপ কণ্ঠস্বর সিদ্ধার্থের।
আপনি কী সাধারণের সীমা অতিক্রম করতে চাইছেন? প্রচ্ছন্ন উপহাস জিজ্ঞাসায়।
আমার ওপর এধরনের নির্দেশ আছে। সিদ্ধার্থের নিরাবেগ উত্তর।
আপনার ওপর অনেকেই বিরক্ত তা জানেন!
যথোপযুক্ত জায়গায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আপনার বিরুদ্ধপক্ষের তালিকাও কিন্তু দীর্ঘ হচ্ছে ধীরে ধীরে!
কমপ্লেইন সেন্টারে কথা বলুন। কনটাক্ট নাম্বার ০১...
শাট আপ!
সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতা কর্তৃপক্ষের।
একঘেয়েমি আপনাকে স্পর্শ করে না? আপনার খারাপ লাগে না বিন্দুমাত্র? এই যে নির্লজ্জের মতো প্রতিদিন নিজের লেখা অন্যদের সামনে তুলে ধরেন! উত্তেজিত বোধ করেন শ্রীলেখা!
আশাবাদী হোন। বিভিন্ন স্ট্যাট জানাচ্ছে, নিশ্চয়ই প্রতিটি খেলার শেষ আছে।
তার মানে কী? আপনি লেখা বন্ধ করছেন? শ্রীলেখার একগুঁয়ে জিজ্ঞাসা!
বিষয়টি নিষ্পত্তির জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
সিদ্ধার্থের উত্তরে সহ্যের সীমা অতিক্রম করে শ্রীলেখার ধৈর্য্য, প্রায় চিৎকার করে তিনি বলেন, আপনি কী মানুষ!
প্রোগ্রাম। হাইলি সফিস্টিকেটেড। জেনারেশন...
আশ্চর্য! আপনার তো আবেগ, অনুভূতি বলতে কিছুই নেই!
আপনি অযথা উত্তেজিত হচ্ছেন, এই মুহূর্তে আপনার বিপি হাই, ভ্যারাইটিজ হরমোন স্যাক্রেশন রেশিও জানিয়ে দিচ্ছি আমি...
চুপ করুন!! আপনার সাথে দেখা করতে চাই আমি! কখন, কবে, কোথায় বলুন...
দূর নক্ষত্রবীথি থেকে নিয়ন্ত্রিত আমি...
দেখেন! উল্টোপাল্টা কথা বলবেন না! বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আমাকে! দেখা করবেন কিনা পরিষ্কার উত্তর দিন! হ্যাঁ কিংবা না!
নির্দেশ নেই। ন্যুনতম উষ্ণতাহীন সিদ্ধার্থের কণ্ঠ। রুক্ষ, ধাতব।
আপনি অনেক বড়ো মনে করেন নিজেকে, তাই না? রাজ্যের বিরক্তি শ্রীলেখার কণ্ঠে!
বাইনারী কোড সবকিছু। জিরো ওয়ান, কম্বিনেশন, পার..
শাট আপ! আপনি মিথ্যা বলছেন...
এন্টি লজিক...
আজব তো! মুখ বন্ধ রাখেন! চুপচাপ শোনেন আমি কী বলতে চাইছি...
আপনার নির্ধারিত সময় শেষ হচ্ছে, এখন...
...পিপ-পিপ-পিপ-পিপ... বিচ্ছিন্ন হলো সংযোগ।


পরদিন।
শ্রীলেখা উপস্থিত হলেন ডেকাগোনাল সেন্টারের লিঁয়াজো অফিসে!
ইনফরমেশন সাপোর্ট প্রয়োজন তার, ভীষণ!
দিনভর বিভিন্ন মহলে বিরামহীন যোগাযোগের পর শ্রীলেখা নিশ্চিতভাবে জানলেন, সিদ্ধার্থ নামের আড়ালে যিনি গত কয়েক বছর যাবৎ লিখছেন নতুন গণমাধ্যমে, তিনি আসলে দূর নক্ষত্র-নিয়ন্ত্রিত উচ্চক্ষমতাসম্পন্ন একটি কম্পিউটার প্রোগ্রাম! ভীষণ সিকিউরড! কমপাউন্ড পাসওয়ার্ড প্রটেক্টেড!
পাওয়ারফুল হিডেন সার্চ ইঞ্জিনগুলো সিদ্ধার্থ সম্পর্কে জানাচ্ছে, ইনফরমেশনস নো হ্যোয়ার ফর মাস পিপল।



ছবি: সংগৃহীত


সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩২
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×