পূর্বজন্মের সুখ
২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপরূপ সুন্দরী সহপাঠিনীকে একদিন একান্তে কাঁদতে দেখেছিলো ছেলেটি! অদ্ভুত আবেগ ছিলো সেদিন বাতাসে! মনের অতলে অবদমিত এক অবাস্তব আগুনে অপ্রাকৃত জড়তা ভস্মীভূত করতে করতে ছেলেটি বলেছিলো তোমাকে যদি কেউ দুঃখ দেয় নীলকণ্ঠের মতো গলায় ধারণ করবো আমি!
মেয়েটি এখন মহাজাগতিক যাদুস্পর্শে সম্পূর্ণ অদৃশ্য! শুধু তার অনামিকায় একটা অলৌকিক হীরের আংটির গল্প লোকমুখে শোনা যায়! অন্যমনস্ক কিছু রাতে যখন দূরের গীর্জায় অতিপ্রাকৃত ঘণ্টা ঢং-ঢং শব্দে বেজে ওঠে, তখন কন্যার বিয়েতে প্রতিশ্রুত পণ প্রদানে ব্যর্থ একজন পিতার একজোড়া উদভ্রান্ত চোখ দৌড়ে পালায় রোগাক্রান্ত রাস্তায়!
ছেলেটির দুঃখ অনেক! বৈষয়িক প্রাপ্তি-অপ্রাপ্তির সুতীব্র বেদনার অপ্রত্যাশিত কশাঘাতে জর্জরিত বৈবাহিক জীবন বয়ে বেড়াবার ভারে বিসর্জিত হয়েছে তার পূর্বজন্মের সুখ!

ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন