somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু ভাবনা - ৩

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামু ভাবনার ৩য় অংশ এটা। প্রথমেই সামহোয়্যারইন কর্তৃপক্ষকে জানাই অশেষ কৃতজ্ঞতা। তারা আমার পূর্ববর্তী সামু ভাবনার পোস্টগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন। একই সাথে বাগ রিপোর্ট এবং সাজেশনগুলোকেও বিবেচনায় এনেছেন। এ পোস্টে আগের মতোই আমার এবং অন্যান্য সহ ব্লগারদের ভাবনার প্রকাশ ঘটেছে।

ভাবনা ২০
সামুতে প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন ইউজার রেজিস্ট্রেশন করছেন। কিন্তু নতুনদের জন্য কোনো নির্দেশিকা সামুর নেই। আমি নিজে প্রায় ১০ থেকে ১৫ জনকে কমেন্টের উত্তর দেওয়া শিখিয়েছি। পুরনো ব্লগাররাও এক্ষেত্রে সহায়তা করেন। কিন্তু সহযোগিতা নামক পেজে এ বিষয়ক যেসব তথ্যাবলী আছে তা অনেক পুরাতন। তাই সহযোগিতা নামক পেজের উন্নয়ন প্রয়োজন। সাথে নতুন ইউজার রেজিস্ট্রেশন করলেই যেন সামুর সাধারণ ব্যবহার সম্পর্কে ধারণা পায় এমন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন ইমেইল কনফার্ম মেইলেই বাড়তি একটা সহযোগিতা বা সাধারণ তথ্যবলীর লিংক সংযুক্ত করা যেতে পারে। অথবা নতুন ইউজার প্রথম লগইনেই যেন বেসিকস নিয়ে লিংক পান এমন ব্যবস্থা করতে হবে।

ভাবনা ২১
সামুর কমেন্ট এর বানান ভুল নিয়ে সমস্যা রয়েই গেছে। এক্ষেত্রে ফেসবুকের মতো কমেন্ট হিস্ট্রি এর ব্যবস্থা করা যেতে পারে। তবে ব্লগারদের সচেতনভাবে কমেন্ট করাই উত্তম বলে আমার মনে হয়।

ভাবনা ২২
ব্লগে একটা পোস্ট কিছু নির্দিষ্ট সংখ্যক কমেন্ট পেলেই আলোচিত ব্লগের সর্বাধিক কমেন্টপ্রাপ্ত অংশে চলে যায়। এক্ষেত্রে লেখক কমেন্ট এর উত্তর দিলেই অনেক সময় এমনটা হয়। তাই প্রতিউত্তর যেনো কাউন্ট না হয় সে ব্যবস্থা করতে হবে।

ভাবনা ২৩
আলোচিত ব্লগে পোস্ট থাকার টাইম তিন ঘন্টা থেকে কমিয়ে কোনো কনসিডারেবল সময়ে আনলে ভালো হয়।

ভাবনা ২৪
আলোচিত ব্লগে আরও ফিল্ড যেমনঃ সর্বাধিক প্রিয়তে নেওয়া যোগ করা যেতে পারে।

ভাবনা ২৫
সামুর ব্লগারদের সাজেশন নিয়ে একটা পোস্ট থাকা উচিত। সেখানে ব্লগারদের ব্লগ নিয়ে নানা চিন্তার প্রকাশ ঘটবে। এক্ষেত্রে একজন মডারেটর পোস্টটা মেইনটেইন করলে ভালো হয়।

ভাবনা ২৬
সামুতে মোস্ট ভিউড বা মোস্ট লাইকড পোস্ট দেখার কোনো সিস্টেম নেই। এ বিষয়টা নিয়ে ভাবা যেতে পারে।

ভাবনা ২৭
ব্লগে নিজেকে অনুসরণ করা ব্লগারদের লিস্ট দেখা যায়না। শুধু সংখ্যা দেখা যায়। এক্ষেত্রে লিস্ট আকারে দেখার ব্যবস্থা করা যেতে পারে।

ভাবনা ২৮
সামুর নির্বাচিত পোস্ট অনেক সময় সময়মতো আপডেট হয় না। এক্ষেত্রে প্রিয়তে নেওয়া ও লাইকের ভিত্তিতে পোস্ট নির্বাচিত পাতায় নেওয়া যেতে পারে।

ভাবনা ২৯
বিষয়ভিত্তিক ব্লগে এমন এমন টপিক আছে যার দরকার নেই। তাই প্রয়োজনীয় টপিকস যোগ করতে হবে।

ভাবনা ৩০
ব্লগের বাংলা লেখা ভুল দেখাচ্ছে পেজেরও উন্নয়ন প্রয়োজন।

ভাবনা ৩১
সামুর ফরগেট পাসওয়ার্ড এর লিংক অনেক সময় স্প্যাম ফোল্ডারে যায়। তাই এক্ষেত্রে "আপনার ইমেইল এর স্প্যাম ফোল্ডারেও দেখুন" কথাটা যোগ করতে হবে।

ভাবনা ৩২
ব্লগে স্পেসিং রিলেটেড কোনো লেখা নেই। কয়টা স্পেস দিলে কতটুকু জায়গা দখল করবে সে বিষয়ে লেখা থাকা দরকার। না হলে কারো পোস্ট পুরোটা আবার কারো পোস্টের শুধু কিছু অংশই প্রথম পাতায় চোখে পড়ে।




আপনাদের কোনো ভাবনা থাকলে জানাতে ভুলবেন না :)
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
৫২টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×