
শত ব্যস্ততার মাঝে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজির পানে কারই বা চোখ যায়।
কিংবা বহুতল ভবনের উচ্চতার সাথে বৃক্ষের পত্রপল্লব পেরে ওঠে না।
এমনটাই কি হওয়ার কথা ছিলো? কালের আবর্তে হারিয়ে যাবে সবুজের সমারোহ?
সভ্যতার যতই উন্নয়ন হয়েছে ততই কমেছে গাছের সংখ্যা। প্রতিনিয়ত বেড়ে চলা জনস্রোতের সাথে তাল মিলিয়ে লাগানো হচ্ছে না গাছ। ফলাফল ! সে তো অনুমেয় … চরম পরিবেশ বিপর্যয়।
আজকাল মানুষের লেখার মাধ্যমের শেষ নেই। প্রায় সবকিছু নিয়েই লেখালেখি চলে। কিন্তু সাহিত্যের অযাচিত চর্চাই বেশি। আগেকার দিনে প্রকৃতির নানান বিষয় নিয়েই লেখা হতো কথামালা। আর এখন? বিষয়ের শেষ নেই। তবুও সবুজের প্রতীক গাছপালা নিয়ে বর্তমানে খুব কমই লেখা হয়।
আমার এই পোস্ট গাছের গুরুত্ব নিয়ে নয়। নয় জনসংখ্যা সমস্যা নিয়ে। গাছের উপকারিতার কথা আজ কারো অজানা নয়। কিন্তু শুধু অভাব গাছ লাগানোর। যান্ত্রিকতার সাথে মানুষও যন্ত্র হয়ে উঠছে।
তাই সকল ব্লগারদের প্রতি একটাই আহবান, একটি হলেও গাছ লাগান । আপনার পরিপার্শ্বের সবাইকে উৎসাহিত করুন গাছ রোপণে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




