বলদের চেয়েও নিরীহ ছাত্র রাজনীতিবিদ মান্না ষড়যন্ত্রের শিকার হয়েছে, বলে মনে হচ্ছে; বর্তমানে পেট্রো-খালেদার অবরোধের সময়, মান্নাকে গুম করে, রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য অনেকেই সুযোগ খুঁজছে। সরকার যদি মান্নাকে আটক না করে থাকে, সরকারের উচিত হবে, দ্রুততম সময়ে তাকে মুক্ত করা; কারণ, কেহ যদি তাকে হত্যা করে, সব দোষ পড়বে শেখ হাসিনার সরকারের উপর; এবং এটা সত্য যে, মান্নার কিছু ঘটলে, সরকার পতনের সুচনা হবে সেখান থেকে; কারণ, সবাই জানে যে, মান্না মোটামুটি রাজনৈতিক ক্লাউন, তবে সে ইলিয়াস আলী বা চৌধুরী আলমের মত চোর, ডাকাত নয়।
সরকারের পরেই, মান্নাকে গুম করার সম্ভাবনা আছে মাফিয়া-বস খোকার বাহিনীর; হয়তো, সেজন্যই ষড়যন্ত্র করে খোকা নিউইয়র্কে বসে টেলিফোনে ছা্ত্র মারার মতো কথা নিয়ে আলাপ করছিল মান্নার সাথে। খোকা জানে সরকার তাকে অনুসরণ করছে, টেলিফোনে তার কথা রেকর্ডিং হচ্ছে; যদিও বলদ মান্নার অতো বিদ্যাবুুদ্ধি নেই; সেজন্যই আমি বলে আসছি যে, রাজনীতি করতে হলে, লজিক ও টেকনোলোজিও জানতে হবে।
ছাত্রলীগের সভাপতি না সেক্রেটারী একজন আছে, নাম জানি না, দেখতে মহিষের মতো, উহা বলেছিল যে, মান্নাকে ধোলাই দেবে; উহা অতি উৎসাহিত হয়ে, উহার বাহিনী দ্বারা কি মান্নাকে নিয়ে গেলো?
খোকা বাহিনীর পরেই, সম্ভাবনা আছে শিবির মান্নাকে গুম করতে পারে; তারা নীল নকসা করে এগুচ্ছে; মান্না এমনিতেই ওদের লিস্টে আছে; কারণ, মান্না এক সময়ে বাম ছিল ও ঢাকা ইউনিভার্সিটিতে যাতে শিবির প্রবেশ করতে না পারে, সেই দিকে নজর রাখতো; শিবির যদি মান্নাকে অপহরণ করে, মান্নাকে জীবিত পাওয়া যাবে না; শিবির হলো ঠান্ডা মাথার উন্নত রাজাকার।
মান্না দেশ ও জাতির জন্য রাজনীতি করতে চেয়েছে আজীবন; সে নিরীহ মানুষ, তার অন্য কোন প্রফেশন নেই; সামন্য যা জানে তা হলো বলদি-স্টাইল রাজনীতি; সরকার যদি তাকে আটক করে, সরকারের উচিত মানুষকে জানতে দেয়া, এবং তাকে ছেড়ে দেয়া; আর না আটকায়ে থাকলে, তাকে মুক্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করা; কারণ, সে অন্য রাজনীতিবিদদের মতো চোর, ডাকাত নয়; কমপক্ষে সরকারের লোকদের চেয়ে ভালো একজন মানুষ।
মান্নার বউ চালাক মহিলা, উনি কি মান্নাকে পালিয়ে যেতে বাধ্য করলো? সম্ভাবনা কম!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



