আমাদের প্রেসিডেন্ট আজকে বোধ হয় লন্ডন গেছেন, চোখ দেখাতে হবে, সার্বিক স্বাস্হ্য পরীক্ষা করাতে হবে। ভারতের ড: আবদুল কালাম কোথায় ডাক্তার দেখাতেন? প্রেসিডেন্টের সম-বয়সী মানুষ ১ কোটী আছেন দেশে, মুক্তিযোদ্ধা আছেন ৭/৮ লাখ, উনারা কোথায় চোখ দেখান, পেট দেখান?
এসব লোক দিয়ে কোনদিন কিছু হয়নি; উনার ৭২ বছর বয়সে, ৫৫ বছর পার্টি করেছেন; আমি বলবো না যে, উনি রাজনীতি করেছেন। কতবার এমপি হয়েছেন, নিজেও ভুলে গেছেন; কেন হয়েছেন নিজেও জানেন না; কোনদিন একটা বিল আনেননি; বিল কাকে বলে তা হয়তো বুঝার চেস্টাও করেননি; বড় গুণ হলো সুবোধ, শেখ হাসিনা সুবোধ লোক খুঁজেন, শুন্যস্হান পুর্ণ করার জন্য।
প্রেসিডেন্টের ক্ষমতা ব্যব হার করে শুধুমাত্র সিনিয়র সিটিজেনদেন জন্য একটা হাসপাতাল করলে, উনি ওখানে দিনরাত দেখাতে পারতেন, উনার সম বয়সী লোকজন সামন্য সেবা পেতেন। এসব লোক জন্ম নিয়েছেন নিজের জন্য, কিন্তু পদ দখল করেছেন ১৭ কোটীর, সুবিধা ভোগ করেন ১৭ কোটীর।
দেশে আজ ২ মাস বোমা পড়ছে; উনার কোন ভাবনা দেখেছেন? সমাধান না জানুক, কিন্তু দেশের দলগুলোর সভাপতিদের ডেকে এক বেলা চা খাওয়ায়ে, তাদের সাথে ২ ঘন্টা ব্যয় করা কি সম্ভব ছিলো না? ২ মিনিট করে সবার কথা শুনলে, উনি সবার অবস্হান হলেও বুঝতে পারতেন। কিছু করতে পারে না; আজ পেট খারাপ, সিংপুর; কাল চোখ খারাপ লন্ডন, পরেদিন থাইল্যান্ড; এটা কি প্রেসিডেন্ট ভবন, না রিহ্যাব সেন্টার? বয়স হয়েছে, বিরাট পেনশন নিয়ে একটু আরাম করেন!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





