কোন ব্লগার কি মেয়র পদে ভোট করছেন?
বাংলাদেশের সবচেয়ে বেশী শিক্ষিতরা এক যায়গায় মিলিত হয়েছেন, সেটা হলো ব্লগ; এখানে ছাত্র, শিক্ষক, প্রফেশানেল, কবি, লেখক সবাই এক জায়গায় এসেছেন; এঁদেরকেই দেশ চালাতে হবে; চোর -ডাকাতদের সুযোগ দেয়া আর ঠিক হবে না।
এবারের ২ শহরের মেয়র ও কমিশনার পদের জন্য ৩ হাজারের বেশী নমিনেশন পেপার বিক্রয় হয়েছে; যারা কিনেছে, তাদের মাঝে খুনী, বোমাবাজ, চোর-ডাকাত, মাফিয়া, সবই আছে; নেই শুধু সুনাগরিক; এরা আর কতদিন চালাবে আমাদের দেশ? এদের কারণে আমাদের মানুষকে মালদ্বীপ, আফ্রিকা ও ইরাকে গিয়ে প্রাণ দিতে হচ্ছে!
নগরবাসীর ভোটাধিকার আছে, এটা গণতান্ত্রিক; নগরবাসী ভোট দেবে, এটা গণতান্ত্রিক; নগরবাসী খুনী, চোর-ডাকাতকে ভোট দেবে, এটা অগণতান্ত্রিক।
১০ লাখের বেশী ব্লগার রেজিস্ট্রেশন করেছেন; এদের থেকে আগামীতে মেয়র, পার্লামেন্ট সদস্য হওয়া দরকার; ব্লগারদের সুযোগ হছ্ছে দেশকে বুঝার, মানুষকে বুঝার। ব্লগ মানুষের ধারণ শক্তিকে বর্ধিত করছে; ব্লগারেরা আলোচনার মাধ্যমে দেশ ও মানুষকে বুঝার সুযোগ পাচ্ছেন।
এবার আর সময় নেই, আগামীতে নির্বাচিত পদসমুহে যাবার জন্য প্রস্তুতি নিন ব্লগারগণ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




