রেনেসাঁ ও ফরাসী বিপ্লব পশ্চিমের মানুষের ভাবনা, ধারনা, সংস্কৃতিকে বিরাটভাবে প্রসারিত করে; পশ্চিম তাদের ভাবনাকে ও ধরণাকে ক্রমাগতভাবে নতুন উচ্চতায় নিতে থাকে; এতে তারা জ্ঞান, বিজ্ঞান ও টেকনোলোজীতে দ্রুত এগিয়ে যায়। বিজ্ঞানের সুক্ম ধরণাকে মানুষের মাঝে পালন করার জন্য তারা স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয় প্রতিস্টা করে; কঠিন বিষয়গুলোকে বুঝার জন্য রিসার্চ শুরু করে।
পশ্চিমের এই মহান প্রচেস্টা তাদের আগের প্রতিস্ঠিত ভাবনাগুলোকে নতুন করে 'রিফাইন' করে সঠিক লজিকের উপর প্রতিস্ঠিত করেছে। তারা বই লেখা ও লাইব্রেরী প্রতিস্ঠার মাধ্যমে নতুন জ্ঞানকে সাধরণ মানুষের নাগালের মাঝে নিয়ে যায়। শিক্ষিত মানুষদের ভাবনা, ধরণা, জ্ঞানকে বুঝার জন্য প্রথম শর্ত ছিল লিখতে ও পড়তে পারা; পশ্চিম মানুষকে শিক্ষিত করার জন্য ক্রমাগতভাবে চেস্টা করে যাচ্ছে।
পশ্চিম থেকে জ্ঞান বিজ্ঞান অন্যেরা আহরণ করে উপকৃত হচ্ছে; কিন্তু পুর্বের মানুষের জন্য ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্হা এখনো সমস্যা হয়ে আছে। পশ্চিমের মানুষের ভাবনা, ধারণা, জ্ঞান, বিজ্ঞান যত স হজে ভাষান্তরিত হচ্ছে, সংস্কৃতির কারণে অত সহজে গৃহিত হচ্ছে না।
ফলে, পশ্চিমের "ফ্রি-থিংকিং" পুর্বের এক এলাকায় এসে "মুক্তমনা" নাম ধারণ করলেও নিজকে পুরোপুরি বিকশিত করতে পারেনি; কারণ পুর্ব এখনো এত ভার বহনের জন্য প্রস্তুত নয়।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




