ষাট দশকের বাংগালীরা আইয়ুব খানকে পছন্দ করতো না; বাংগালীদের হাতে আইয়ুবের পতন হয়েছে; সত্তুরের বাংগালীরা ইয়াহিয়া খান ও জামাতকে পছন্দ করতো না, পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে ছেড়েছে।
এ শতাব্দীর বাংগালীরা খালেদা জিয়া, শেখ হাসিনা ও এরশাদকে পছন্দ করে না; ৩ জনেই রাজারাণীর মত দাপড়িয়ে প্রজা শাসন করছে।
ষাটের, সত্তুরের বাংগালীদের কিছু ছিল না; আজ বাংগালীদের এটা সেটা আছে, তারা সৌদী, মউদীতে চাকরী করে।
আমরা কিছু ষাট ও সত্তুরের মানুষ আছি, সংখ্যায় খুবই নগণ্য, আমাদের পছন্দে কিছু যায় আসে না; আমাদের সাপোর্টেও কিছু যায় আসে না।
যেহেতু জাতি এদের কাউকেই থামাতে পারবে না; জাতিকে সরকারের শক্তির উপর নির্ভর করতে হবে; সরকার হয়তো খালেদা জিয়াকে সরাতে পারবে ও বিএনপি'কে হীনবল করতে পারবে; যা বর্তমান বাংগালীরা পারার কথা নয়; আমি মনে করি, বাংগালীদের হয়ে সরকার কমপক্ষে ৫০% দুস্ট লোককে থামায়ে দেবে।
বাকী ৫০% ভাগের কি হবে? ব্যবস্হা হয়ে যাবে অবশ্যই; সব সময় মনে রাখা দরকার যে, এক গুনী লোক থেকে ২ গুনী লোক ভালো; ২ ডাকাত থেকে ১ ডাকাত ভালো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




