আবদুল আউয়াল মিন্টু, আমেরিকান ডলারে প্রায় বিলিওনিয়ার; কিন্তু ঋণ খেলাপী; তার ছেলে তারিথ, ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য বাবার ব্যবসাকে ভাগ করে চালায়, কয়েক'শ মিলিয়নের মালিক; কিন্তু ঋণ খেলাপী।
ঋণ খেলাপীদের লুট করা টাকা পুরণ করার জন্য সরকার ব্যাংকগুলোকে বাজেটের টাকা থেকে বারবার মুলধন দেয়, মানে সরকার ঋণ খেলাপীদিগকে মানুষের পাওনা টাকাটুকু দিয়ে দেয়।
এই ঋণ খেলাপীরা গড়ে আমেরিকান ডলারে মিলিওনিয়ার; এরা ভয়ানক অপরাধী; এরা মানুষের চাকুরী সৃস্টি করবে বলে, শিল্প কারখানার জন্য টাকা নিয়ে লুকায়ে ফেলে; কারখানা হয় না, মানুষের চাকুরী হয় না; এরা দুবাই, মালয়েশিয়া, আমেরিকা ও লন্ডনে বাড়ী কিনে; বিলাসী জিবন যাপন করে। যাদের চাকুরী হওয়ার কথা ছিল, তারা আরবে উটের রাখাল হয়।
এই ঋণ খেলাপীরা আবার ভোটে দাঁড়ায়ে, নিজদিগকে গুরুত্বপুর্ণ পদে সমাসীন করে ঋণ মওকুফ করায়ে নেয়। এভাবেই খালেদা জিয়ার ভাই সাইদ ইসকান্দর, তারেক ও কোকো ঋণ মওকুফ করায়েছে।
এরা ভোটে দাঁড়ায়, আদালতও তাদের, তাদের মামা বা বড় ভাইরা ওখানে আছে; লোক আছে পার্লামেন্টে; সাইফুর রহমান, কিবরিয়া, মুহিতেরা এদের বন্ধু।
যাক, বেকারেরা যদি বুঝতে পারে যে, এদের কারণেই দেশে মানুষ বেকার, এদের কারণেই মানুষকে ঘরবাড়ী বিক্রয় করে বিদেশে গিয়ে অন্যদের লাথি খেয়ে পরিবারের জন্য ২টা টাকা কামায়, তখন আমরা এদের ভোটের বাক্সে লাথি মারতে পারবো।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




