বৃটেনে ৬ লাখ, আমেরিকায় ৪ লাখ, কানাডায় ১ লাখ ও অস্ট্রেলিয়ায় ৫০ হাজার বাংগালী ভালো কিছু দেখছে, শিখছে; যদিও এদের খুব ছোট একটা অংশ জালিয়াতী ও চুরিদারীর সাথে যুক্ত, বিরাট অংশ সঠিভাবে কাজ করতে শিখেছে, দক্ষতা লাভ করছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বুঝার সুযোগ পাচ্ছে, ব্যক্তিগতভাবে ভালো মানুষে পরিণত হচ্ছে; বাংগালীর খারাপ পালকগুলো খসে পড়ে নতুন পালক গজাচ্ছে এদের গায়ে।
এরা জাতিকে কিভাবে সাহায্য করতে পারে বলে আপনি মনে করেন?
প্রবাসীরা ১৮/১৯ বিলিয়ন ডলারের সম-পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছে বছরে; এতে, জাতি বছরে ১৪৮২ বিলয়ন টাকাকে হার্ড কারেন্সীতে পরিণত করে, আমদানী করছে, এলসি খুলছে। এই যে, টাকাকে হার্ড কারেন্সীতে পরিণত করার ভয়ংকর শক্তি জাতি পাচ্ছে, তার বিনিময়ে উটের রাখাল, বা রাবার বাগানের মালীরা জাতি থেকে কিছুই পায় না।
যাক, জাতির বিরাট অংশ কখনো কিছু পায় না; পাবার জন্য মাহী, তারিথ, শেখ হাসিনা, কর্ণেল ফারুক, মিন্টু, মেজর মান্নান, খালেদা জিয়া, ফালুরা আছে।
এই রেমিট্যান্সের বাহিরে জাতির জন্য প্রবাসীরা আর কি করতে পারে বলে আপনার ধারণা?
শাহ জালাল দিয়ে যারা স্বর্ণ আনে, তারা প্রবাসী নয়; তারা আসলে বাংলাদেশী মানুষ, যারা শুধুমাত্র স্বর্ণ বহন করার জন্য বিদেশে যাওয়া আসা করে।
১১/১২ লাখ বাংগালী, যারা পশ্চিমের সভ্যতাকে ধারণ করে টিকার জন্য সংগ্রাম করে, সফল হচ্ছে, এরা জাতিকে সাহায্য করতে পারবে বলে আমার ধারণা।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




