খালেদা জিয়া বাংলাদেশের অনেক মানুষের কাছে 'গণতন্ত্রের প্রতীক'; এটা আমাদের জাতীয় দু:খগুলোর মাঝে একটা; ৩৩ বছর পার্টি প্রধান থাকার পরও উনি যাদের জন্য 'গণতন্ত্রের প্রতীক', তাদের জন্য খুবই বড় ধরণের চ্যালেন্জ অপেক্ষা করছে আজ: বিএনপি ঢাকার নির্বাচন কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় পোলিং এজেন্ট পাচ্ছে না; যারা খালেদা জিয়ার গণতন্ত্রে বিশ্বাসী, তারা কমপক্ষে উনার অফিসে গিয়ে নাম লেখান।
যেখানে ভোটারেরা নীরব বিপ্লব ঘটাবে বলে ধারণা করছেন নেত্রী, সেখানে নেত্রীর পক্ষে, ভোট কেন্দ্রে উপস্হিত থেকে, ভোট গণনা করার লোকই নেই?
এই ধরণের অবস্হা হওয়ার কথা ছিল ১৯৯৬ সালে; ২০ বছর পরে এসে হলেও ঘটছে; এই ২০ বছরে কমপক্ষে ১২ কোটী মানুষ দরিদ্রতায় ভুগেছে, জাতি ক্রমাগতভাবে পেছনে পড়েছে; কিন্তু খালেদা জিয়া বিলিওনার হয়েছে, তার স্বামী ফালু বিলিওনিয়ার হয়েছে; আব্বাস হাজার কোটীর মালিক হয়েছে; তারিথ ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ না করে এলিট জীবন যাপন করছে; খোকন ও আনিসুল শত কোটীর মালিক হয়েছে।
বাংলাদেশে টাকায় সব পাওয়া যায়; খালেদা জিয়া নিশ্চয় টাকা দিয়ে পোলিং এজেন্ট নিযুক্ত করবে; কিন্তু তারা কি যুবলীগের ও ছাত্রলীগের সামনে সারাদিন বসে থেকে ভোট গণনার রিস্ক নেবে? তারা অবশ্যই বেরিয়ে যাবে, বা তাদের তাড়িয়ে দেবে।
টাকা দিয়ে নেত্রীর গণতন্ত্র কেনার কি দরকার? আপনি যদি নেত্রীর গণতন্ত্রে বিশ্বাসী হোন, বিনা টাকায় ভলনটিয়ার হোন। তবে, কেন্দ্রে যাবার আগে একটা পোস্ট দিয়ে যাবেন, আমরা গণতন্ত্র-মনাদের ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


