আজ কেহ ভোট দেবে শেখ হাসিনাকে পরাজিত করতে, অন্যেরা ভোট দেবে খালেদা জিয়াকে পরাজিত করতে; মাঝখান থেকে ৩ জন শক্তিশালী ডাকাত লাইসেন্স পাবে আগামী ১০ বছর আমাদের রাজধানী ও পোর্ট শহরে ডাকাতী করার।
সবকিছু ঠিক মতো হলে, ভোর রাতের ভেতর জানা যাবে কোন কোন ডাকাত আগামীতে বিনা লাইসেন্সে ডাকাতী করতে থাকবে, আর কে কে লাইসেন্স পাবে। অবশ্য বিএনপি'র যেই জয়ী হবে, সে ১ বছরের মাঝে জেলে যাবে; শেখ হাসিনার পক্ষের গুলোও পুরো মেয়াদ থাকার সম্ভাবনা নেই।
অবস্হা দেখে মনে হচ্ছে, কাল থেকে অরোধ ও হরতাল ফিরে আসবে; গত ১ মাসে অনেক পেট্রোল বোমা তৈরি হয়েছে; কয়েকদিন খইয়ের মতো ফুটবে।
ব্লগারেরা, ভোটের বিকেল থেকে সাবধানতা অবলম্বন করবেন; ২ দলই দেশের সব সন্ত্রাসীকে ঢাকা নিয়ে এসেছে বলে মনে হয়। কিছু সন্ত্রাসী দায়িত্ব নিয়ে হয়তো এমবুশে বসে গেছে, সিগন্যাল পেলেই বোম মারা শুরু করবে। উৎসুক হয়ে ভোট কেন্দ্রের আশেপাশ ঘুরবেন না; অপর পক্ষকে দায়ী করার জন্য যেকোন জনকে হত্যা করতে পারে সন্ত্রাসীরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


