আপনার ভাগ্য ভালো যে, আপনি এবারের কোন ক্যানডিডেটকে ভোট দিতে পারেননি; আগামীতে এদের ক্যাডার হাতে যদি আক্রান্ত হন, কম পক্ষে নিজকে শান্তনা দিতে পারবেন যে, এদের আপনি ভোট দেননি, সন্ত্রাসীরা ভোট দিয়েছে।
যাক, আপনার দু:খ কমাতে আপনার হয়ে ম্যাডাম পেট্রোল বোমা মারার শুড়ু করবে শীঘ্রই; শুধু খেয়াল রাখবেন যে, বোমাটা যেন আপনার গায়ে না পড়ে; আপনার পরিবারের কারো গায়ে পড়লে কিন্তু ম্যাডামকে দোষারূপ করতে পারবেন না, উনি আপনার ভোটাধিকারের জন্য বোা মারার ব্যবস্হা করবেন।
আপনারা যাঁরা ভোটাধিকারকে গণতান্ত্রিক অধিকার হিসেবে গণ্য করে, আজকের ভোটে ভয়ংকরভাবে হতাশ হয়েছেন, তাঁরা একটা বিষয় বোধ হয় গুরুত্ব দিচ্ছেন না, সেটা হলো যারা দেশ বা জাতির ক্ষতি করেছে, বা করবে, তাদেরকে ভোট দেয়া কোন অবস্হায় ভোটাধিকারের অধিকারের প্রয়োগ হতে পারে না।
এবারের ভোটে যারা ক্যানডিডেট ছিলেন, প্রতিটি লোক ছিলেন ডাকাত, এলিট ডাকাত, মাফিয়া, ক্রিমিনাল; আপনি যদি এদের ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন, আপনি অবশ্যই ভোটের মুল্য বুঝার অবস্হানে নেই।
২/১ জন ব্লগে পোস্ট দিয়েছেন যে, একটা শ্লোগান আছে, "আমার ভোট যাকে ইচ্ছা তাকে দেবো"; এ ধরণের শ্লোগান আছে মগের মুল্লুকে, যেখানে ভোটের মুল্য নেই; অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন, তাতে কিছু আসবে যাবে না, হয় ভোট গণনায় আসবে না, বা ভোটের রেজাল্ট কাজে লাগানো হবে না।
এ ভোট পরিকল্পিত ভোট নয়; শেখ হাসিনার মাথায় একটা খেয়াল এসেছিল যে, চলমান তান্ডবে একটা পরিবর্তন আনতে; সাথে সাথে উনি হয়তো ড: এমাজুদ্দিন, ড: ফেমাসউদ্দিনদের জন্য সামন্য খুঁদ-কুটা দিয়ে দেখেছেন; দেখা গেলো যে, ড: সাহেবের মুরগীর মগজ না খাটায়ে লাফ দিয়ে পড়েছে।
আপনারা, ভোটের মালিকেরা অপেক্ষা করেন, ভোট দিতে পারবেন; ভোট দেয়ার মতো লোক পাবেন, যাদের ভোট দিলে আপনার ও আপনার ভোটের মান থাকবে; চোর -ডাকাতদের ভোট না দিটে পারায় মন খারাপ করবেন না। তবে, ম্যাডমাকে বোমা মারতে সাহায্য করবেন না; বোমায় কে মরবে আপনি জানতে পারবেন না; এবং সেজন আপনি হওয়ার সম্ভাবনা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


