শেখ সাহেব কি করতে চাচ্ছিলেন, তা জাতিকে বুঝায়ে বলেননি; জাতি অন্যদের মুখে শুনেছিল যে, শেখ সাহেব 'বাকশাল' করতে যাচ্ছেন; 'বাকশাল' কি, তা বুঝার মতো অবস্হায় জাতি ছিলো না; উনি হয়তো ধরে নিয়েছিলেন যে, জাতির সাথে তিনি এমনভাবে জড়িত যে, জাতি না জানলেও অসুবিধা নেই, সব কিছু জাতির জন্যই করছেন। এখানে একটি শুন্যতার সৃস্টি হয়েছিল, এখানেই ভুল বুঝাবুঝির সৃস্টি হয়েছিল, এ সুযোগই নিয়েছিল হায়েনারা।
শেখ সাহেবকে যারা হত্যা করেছিল, তারা পরে ক্ষমতা থেকে মিডিয়া সবকিছু দখল করে, প্রচার চালায়েছিল যে, শেখ সাহেব আজীবনের জন্য ক্ষমতা দখলের চেস্টায় ছিল; পড়ালেখা ও রাজনীতি না জানা জনগণ ড: এমাজুদ্দিন, গোালাম আজম ও মিলিটারীর কাছ থেকে যা শুনেছে, আজও সেটাই মনে রেখেছে।
শেখ হাসিনা কি করার চেস্টা করছে, তা মানুষকে বুঝিয়ে বলার দরকার আছে; এটা ঠিক যে উনি ক্ষমতাকে নিজের হাতে নেয়ার চেস্টা করছেন; কিন্তু কেন? মানুষের ভালোর জন্য, জাতির ভালো জন্য? সেটা ব্যাখ্যার দরকার আছে।
আজ এমাজুদ্দিনরা হাজার গুণে, লাখ গুণে বেড়েছে, গোলাম আজমদের আগাছায় দেশ ভরে গেছে; শেখ হাসিনাকে বুঝতে হবে। মানুষকে বলতে হবে, জানাতে হবে উদ্দেশ্য, আদর্শ, যদি সেই রকম কিছু একটা থেকে থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


