আমাদের সংসদ ভবন, অতুল এ ভব-মন্ডলে; দেবেন্দ্র বান্চিত; ইহার একদিকে রজত-প্রাচীর সম শোভেন জলদি; এখানে মানুষের হয়ে কাজ করে গেছেন আমাদের সাংসদ পিন্টু; মৃত্যুর পর, মানুষের ভালো গুণ নিয়ে কথা বলা একটি ভালো প্রথা; প্রথা মেনে আমি শুরু করলাম, 'পিন্টু ছিল একজন অতি জনপ্রিয় ভালো সাংসদ'; কারো অসুবিধা আছে?
সাংসদ পিন্টুর জীবনের সাথে আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সাথে মিল আছে; লিংকন ছাত্র জীবনে অনেক কায়িক পরিশ্রম করেছেন, লেখাপড়ার খরচ চালানোর জন্য; পিন্টুও অতি সাধারণ পরিবার থেকে, পেশীর জোরেই উঠে এসেছিলেন।
তিনি সাংসদ থাকাকালে আমাদের দেশের সবচেয়ে সুন্দর ভবনটিতে এসেছিলেন; ভালো খাওয়া দাওয়া করেছেন; পায়খানা প্রস্রাব করেছেন; পান খেয়েছেন।
তিনি সাংসদ থাকাকালীন অনেক বিল এনেছিলেন, বা উনার নামে বিল এসেছিল নিশ্চয়, টেলিফোন বিল, গাড়ীর জ্বালানী তেলের বিল, চায়ের বিল; হয়তো আরো অনেক রকমের বিল।
তিনি একজন সাধারণ নাগরিকের মত মৃত্যু বরণ করেছেন; উনাকে সিংগাপুুর, সৌদী বা আমেরিকা নিতে হয়নি; বাংলার মাটিতে, অতি সাধারণ বস্তিবাসীর মত হাসপাতালে দেহ ত্যাগ করেন।
মানুষের মৃত্যুর পর, মানুষের ভালো দিক নিয়েই আলাপ করতে হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


