যারা ভালো তাস খেলেন, তারা বুঝতে পারবেন যে, কোন একজন খেলোয়াড় অন্য খেলোয়াড়দের খেলাকে তোয়াক্কা না করে, নিজ ইচ্ছা মতো খেলতে পারবেন না; ভালো তাস পেলেও অন্য কোন খেলোয়াড়দের খেলা, আপনার খেলার প্যাটার্ণকে কন্ট্রোল করবে। অনেক ভালো খেলোয়াড় জানেন যে, তার প্রতিদ্বন্দী এবার কোন কার্ডটি খেলতে পারে; সেই অনুসারে, উনি সেই কার্ডটি আগেই বের করে রাখেন; এটার ম্যাথামেটিক্যাল মডেল আছে, "নেশ ইকুইলিব্রিয়া"।
শেখ হাসিনার গত ৩৪ বছরের রাজনীতির অনেক প্যাটার্ণ নির্ভর করেছে, জামাত, বিএনপি, এরশাদ, দেশের মিলিটারী, প্রশাসন ও বিদেশীদের রাজনৈতিক চালের উপর।
শেখ হাসিনাকে বুঝতে হয়েছে, শিখতে হয়েছে; রাজনীতিতেও অন্যদের চালকে অগ্রাহ্য করে প্রতিযোগীতায় টিকে থাকা সম্ভব নয়; যদি সবাই প্রায় কাছাকাছি মানের খেলোয়াড় হয়। যদি খেলায় ভালো খেলে খেলার প্যাটার্ণ বদলে দেয়া যায়, এবং সেটা নীতির ভেতরেই থাকে, তা'হলে অন্যদের প্যাটার্নকে বেশ অগ্রাহ্য করা সম্ভব; শেখ হাসিনা সেই রকম কেহ নয়।
সীমিত দক্ষতা দিয়েও ১৯৭৫ সালের হত্যাকান্ডকে বিচারের সন্মুখীন করেছে; ১৯৭১ সালের পাকী মিলিশিয়া কমান্ডারদের প্রতীকি বিচার করেছে; পাকীদের এজন্টদের কিছুটা কন্ট্রোলে এনেছে।
এখন দরকার আসল কার্ড খেলার, যাতে মানুষ তাকে বুঝতে পারে, তার চেস্টাকে বুঝতে পারে; মানুষের জন্য সুযোগের সৃস্টি করা, মানুষ যাতে
স্বাধীনতার মুল্যকে অনুভব করতে পারে।
এ সুযোগ কিন্তু দীর্ঘদিন থাকবে না; এ সুযোগকে বুঝা ও কাজে লাগানোর জন্য বিরাট দক্ষতা ও মনের দরকার; শেখ হাসিনা যদি এ সুযোগ ব্যব হার করতে না পারে, গত ৩৪ বছরের এত চেস্টা তার বিপক্ষে চলে যেতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


