চট্টগ্রামের প্রবাদ, "হালে হাঁটেনা গরু কুইজ্জা খাইবার যম", যেই গরু হাল টানতে পারে না, সেইটা আবার ঘাস বেশী খায়; এই প্রবাদটা কি আগেও ছিল, নাকি সজীব ওয়াজেদ জয় "কম্প্যুটার বৈ জ্ঞানিক" হওয়ার পর চালু হয়েছে?
জয় মুখ খুললেই বেকূবী কথা বুদবুদের মত বের হতে থাকে; শেখ হাসিনার উচিত উহার মুখে "কামৈর"(বাঁশের তৈরী ছোট টুকরীর মতো, গরূর মুখে লাগায়, যাতে হাল টানার সময় ঘাস না খেতে পারে) লাগানো, যাতে উহা কথা বলতে না পারে। আসলে, শেখ হাসিনা নিজেই সমস্যা, উনার স্বভাব পেয়েছে ছেলে; বাবার স্বভাবটা পেলে কাজ হতো!
"জয় বাংলা শ্লোগানটি জয়ের খুব পছন্দের; হয়তো উহাতে "জয়" শব্দটা থাকার কারণে; উনি বলছেন যে, "যারা জয় বাংলা বলতে ভয় পায়, তারা বাংগালী নয়"; আরে বেকুব শ্লোগান আসে যায়, সময়ের সাথে সবকিছু বদলায়; শুধু বেকুবদের ভাবনা বদলায় না।
"জয় বাংলা শ্লোগানটি ১৯৭০ সালে ব্যালেটের আকার ধারণ করে; ১৯৭১ সালের 'অসহযোগ আন্দোলনের' সময় উহা প্রতিবাদে পরিণত হয়; যুদ্ধের সময় উহা অস্ত্রে পরিণত হয়; ১৬ই ডিসেম্বরে সেটা বিজয়ে পরিণত হয়; ১৯৭২ সালে সেটা আওয়ামী লীগে পরিণত হয়; আজকে সেটার কোন দাম নেই।
জয়ের জন্মের আগে "জয় বাংলা" এসেছিল বাংগালীর মুখে; জয়ের রাজনীতির সময় উহা হয়তো বিলুপ্ত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


