শেখ হাসিনা ও আওয়ামীরা কথায় কথায় বলে যে, তারা জাতির পিতার স্বপ্ন পুরণের জন্য কাজ করছেন; জাতির পিতা, তথা শেখ সাহেবের কোন স্বপ্নের কথা তারা বলে? তারা তো বলে না যে, শেখ সাহেবের ৬ দফা বা বাকশালকে কার্যকরী করার জন্য উনারা কাজ করছে। ৬ দফা লিখিত আকারে '৭১ এর জেনারেশন দেখেছেিলেন; বাকশাল সম্পর্কে শুনেছিলেন, দেখার সুযোগ হয়নি।
৬ দফায় মুলত: পুর্ব পাকিস্তানের মানুষের জন্য আরো স্বায়ত্ব শাসন চাওয়া হয়েছিল; ৬ দফায়, ১ টা দফা ভুল ছিল; বাকীগুলো ততকালীন সময়ে করা সম্ভব ছিলো; কিন্তু মনে হয়, ৬ দফার চাপে পাকিস্তান ভেংগে যাবার পর, শেখ সাহেব বা আওয়ামী লীগ তা আর মুখে আনেনি। কিন্তু ৬ দফার পেছেনে যে, অর্থনীতির আভাস দেয়া হয়েছিল, তা দেশ স্বাধীন হওয়ার পর, এ দেশের মানুষের জন্য করা যেতো।
বাকশাল'এর মাধ্যমে সবার জন্য সমান সুযোগের যে স্বপ্নটা ছিল, সেটা মনে হয় উনার সবচেয়ে ভালো চিন্তা ছিল; বাকশালই মানুষের জন্য সোনার বাংলার সৃস্টি করতে পারতো। কিন্ত শেখ হাসিনা বাকশালের কথা বলে না; বিএনপি'সহ সকল দখলবাজরা বাকশালকে অপরাধ হিসেবে তুলে ধরেছে মানুষের সামনে। মানুষ জানতো না যে, শেখ সাহেব কি করতে চাচ্ছিলেন; শেখ সাহেব ভুল করে মানুষকে ঠিক সময়ে বাকশাল সম্পর্কে জানতে দেননি।
শেখ সাহের স্বপ্নকে অর্থর্নীতির ভাষায় তুলে ধরার সময় হয়েছে; হয় উনার স্বপ্নকে তুলে ধরা হোক, স্বপ্নের অর্থনৈতিক দিককে প্রোগ্রাম হিসেবে, নীতি হিসেব প্রকাশ করা হোক, না হয় ফেলে দেয়া হোক; অকারণে উনার নাম বিক্রি করে রাজনীতি করার আর দরকার নেই। নিজেরা যা করছেন, সেটা একটা নাম যোগাড় করে, যেমন ডিজিটাল, মিজিটাল বলে চালায়ে গেলে কোন অসুবিধা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


