আমাদের মায়েরা ১৬ ই ডিসেম্বরে ছেলের পথ ছেয়েছিল, স্বামীর পথ চেয়েছিল; অনেকর সন্তান ফিরেছেন, অনেকের সন্তান ফেরেননি; অনেক মায়ের স্বামী ফিরেছেন, অনেক মায়ের স্বামী ফেরেননি।
আমাদের মায়েরা সৌভাগ্যবান হলে গার্মেন্টস এ কাজ করছেন; কাজে উপস্হিত থাকেন; কোথায় ঘুমায়, কি খায়, কোন ডাক্তারের কাছে যায়, জয়ের মা জানে না, তারেকের মা জানে না; তারিথের মাও সেই খবর রাখে না, খালি ছেলের জন্য ভোট চায়!
আমাদের মায়েরা কম সৌভাগ্যবান হলে সদরঘাটে বার্জ থেকে কয়লা নামায়, সন্তান পাড়ে বসে থাকে; বা পাথর ভাংগে, সন্তানও ভাংগে; আমাদের মায়েরা ছাদে কংক্রিট তোলে, ইট তোলে, সন্তান রোদে জলে মায়ের সাথেই থাকে।
আমাদের মায়েরা একা থাকে, আমাদের বাবারা টাকা আনতে যায় সৌদীতে, টাকা আনতে যায় মালয়েশিয়ায়; তারিথের মা থাকে ঢাকায়, সেজেগুজে ছেলের জন্য ভোট চাইতে আসে; আজ তারিথ তার মাকে হয়তো সোনার গাঁ হোটেলে নিবে ব্রেকফাস্ট ও লান্চ করাতে আমাদের সোনালী ব্যাংকের টাকায়; আমাদের মা হয়তো জানবে যে, আমাদের বাবার হাড্ডি পাওয়া গেছে থাইল্যান্ডের জংগলে।
আমাদের মায়েরা গ্রামে থেকে, বাবাকে মুখ ফুটে বলতে পারে না কিছুই; টাকা পয়সা যা থাকে বাবার হাতেই থাকে।
এইতো আমাদের মায়েরা, মোটামুটি একা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


