আপনি শেখ হাসিনাকে এক মাস অনুসরণ করুন, উনার বক্তব্য শুনুন: পার্লামেন্টে কি বলছে, মন্ত্রী সভায় কি বলছে, পার্টির মিটিং এ মিডিয়াতে কি বলছে; ওখানে চাকুরী, টেকনোলোজী, শিক্ষা, স্কুল, কলেজ, শিক্ষক, এ ধরণের শব্দ শুনছেন? আমার মনে হয় না; আপনি যেই শব্দটা হাজার বার শুনবেন, সেটা হলো খালেদা জিয়া, খালেদা জিয়া; খালেদা জিয়া এই করছে, সেই করছে, বাড়া ভাতে পানি দিচ্ছে! এভাবেই সময় যাচ্ছে, কর্ণেল ফারুকেরা আরো টাকা বানাচ্ছে, ছাত্রেরা পাশ করছে, মফিজ মিয়ারা সাম্পানে করে মালয়েশিয়া রওয়ানা হচ্ছে।
খালেদা জিয়া যখন মন্ত্রি সভায় বক্তব্য রাখতো, সাইফুর রহমান, ড: আনোয়ার ও সেক্রেটারীরা বসে বসে নোট নিতো, আমি হতবাক হতাম, ওরা কি খাতায় ছবি আঁকতো, কবিতা লিখতো, নাকি খালেদা জিয়াকে গালি দিতো?
এরশাদ এখনো যখন কথা বলে, মনে হয় শয়তান যেন ধর্ম প্রচার করছে; আগের কথা আপনারা জানেন! জিয়ার কাজ ছিল, গম্ভীর হয়ে হাতে কোদাল নিয়ে খাল কাটতো, নাকি মগ-জলদষ্যুদের পুঁতে রাখা গুপ্তধন খুঁজতো কে জানে; তবে, কাজের কাজ কিছুই করতো না।
শেখ সাহেবের কথা কি বলবো, দেশ স্বাধীন দেখে উনি বোধ হয় রিটায়ারমেন্টে চলে যাওয়ার জন্য প্রেসিডেন্ট পদটা দখল করেছিলেন; উনিও হয়তো জিল্লুর রহমান বা আবদুল হামিদ হয়ে গিয়েছিলেন!
উনাদের একটা কাজ করার দরকার ছিল, সবাইকে শিক্ষা দেয়া ও চাকুরী সৃস্টি করা; কেহ কিছুই করেনি!
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৫ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



