'নাস্তিক' একটি বিশ্রী শব্দ; খালেদা জিয়া, মাহমুদুর রহমান ও মোল্লা শফি বাংগালী ব্লগারদের নাস্তিক ডেকে, বাংগালীদের লেখক-মনকে হত্যা করেছে, বাংলা ব্লগিং'এর গতিকে শ্লথ করে দিয়েছে, অনেক ব্লগারকে ভীত করেছে, অনেক ব্লগারকে হতাশ করেছে; এবং সন্ত্রাসীদের সাহস যুগিয়েছে কিছু ব্লগারকে হত্যা করতে; এরা কি এসব অপরাধ থেকে ছাড়া পাবে?
মাহমুদুর রহমান লিখতে পারে, অনেক নিউজ-প্রিন্ট ধ্বংস করেছে; যা লিখেছে, সেগুলো মানব সমাজকে পেছনে টেনে ধরার জন্য, মানুষকে আধুনিক ধরণা থেকে দুরে রাখার জন্য চেস্টা করেছে।
মোল্লা শফি কিছু লিখে কিনা আমি জানি না; তবে, লিখলে কেহ পড়বে না নিশ্চয়।
বেগম খালেদা জিয়া নিশ্চয় ব্লগে এক সংগে ৫ লাইন লিখতে পারবে না; আর লিখলে উনার পাঠক হবে হয়তো পিন্টু, খন্দকার দেলোয়ার বা ড: এমাজুদ্দিন; কোন ব্লগার তা পড়লে, অবশ্যই ব্লগে গালির বন্যা বয়ে যাবে।
ব্লগে এক কবির এক কবিতায় একবার পড়েছিলাম, কবি নিজের কবিতায় বেগম খালেদা জিয়াকে 'মা' সম্বোধন করেছিলেন, বিস্মিত হবার মতো ব্যাপার: মানুষ নিজের মাকে মা ডাকেন, দেশকে মা ডাকেন, বসুধাকে মা ডাকেন; কিন্তু যে মহিলা সকল ব্লগারকে নাস্তিক ডেকে জাতির সৃজনশীল লেখকদের লেখা বন্ধ করতে চেয়েছিল, উনাকে কিসের মাতা ডাকা যায়? মাছের মায়ের পুত্র শোক থাকে, এবার দেখলাম 'মৎস্য পুত্রের মাতৃশোক'। এই বাগধারাটি ভালো লাগলে, আমাকে একটা ট্রেইড-মার্ক দেবেন; সেই কবিকে সম্প্রতি ব্লগে দেখছি না; মায়ের অস্ত্রধারীরা ভয় লাগায়েছে কিনা কে জানে!
এই ৩ জন লোক বাংলা ব্লগিং ও ব্লগারদের বিপক্ষে বেশ বড় ধরণের অপরাধ করেছে; লেখক, কবি, ব্লগারদের বিপক্ষে যারা অবস্হান নিয়েছে, তারা অবশ্যই নিজের চেস্টায় নিজেই গার্বেজ ক্যানে ঢুকে বসে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


