১৯৭১ সালে, ৯০ হাজার সাধারণ বাংগালী খুব সামন্য ট্রেনিং নিয়ে সোজাসুজি যুদ্ধে চলে যায়; ৯ মাসে তারা শত্রুদের হত্যা করেছেন, আহত করেছেন, বন্দী করেছেন; নিজেদের মানুষ হারায়েছেন ২২ হাজার, ১০ হাজার আহত হয়েছেন; নিজেদের পরিবারের লোকজন হারায়েছেন, আত্মীয় স্বজন হারায়েছেন, ঘরবাড়ী হারায়েছেন, যাদের জন্য যুদ্ধে গেছেন তাদের ৩০ লাখ হারায়েছেন; এসব কি এই ৯০ হাজার মানুষের মনের উপর কোনরূপ প্রভাব ফেলেনি?
আসলে ভয়ংকর প্রভাব ফেলেছিল; বেংগল ও ইপিআর'এর যুদ্ধের ট্রেনিং ছিল ও যুদ্ধ সম্পর্কে আগের এক্সপেরিয়েন্স ছিল; কিন্তু কৃষকের ছেলে, ছাত্র, শ্রমিকদের যুদ্ধের ভয়ংকর নাশকতা সম্পর্কে কোন ধরণাই ছিল না; ৯ মাস পরে যখন তাঁরা আবার সাধরণ জীবনে ফিরে এসেছিলেন, তাঁরা তখন পরিবর্তিত মানুষ ছিলেন।
আমাদের সরকার, সমাজ তাঁদের সম্পর্কে জানতে চায়নি; ফলে, তাঁদের বিরাট পরিবর্তন অজানা রয়ে যায়। কিন্তু যুদ্ধ চলাকালীন এসব সমস্যা ক্রমেই বাড়ছিল, ও কমান্ড এ সম্পর্কে জানতেন; যুদ্ধের মাঝামাঝি সময়ে, 'জেড-ফোর্সের' এক সদস্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন; সৌভাগ্য যে, উনাকে ১ নং সেক্টরের হেড কোয়ার্টারে রাখা সম্ভব হয়েছিল; উনার পরিবার মিরসরাই থেকে ত্রিপুরায় প্রবেশ করতে গিয়ে সঠিকভাবে প্রবেশ করতে পারেননি; উনি মনে করেছিলেন যে, পরিবারের লোকজন পাকিদের হাতে নিহত হয়েছে; যাক, পরে পরিবারকে আমরা আগরতলায় খুঁজে পেয়েছি। 'জেড-ফোর্সের' আরেক যোদ্ধার পিতা স্হানীয় গেরিলাদের হাতে প্রাণ হারান; সেই যোদ্ধা সেই কারণে বাড়ী যেতে চাইলে অনুমতি দেয়া হয়নি; সৈনিক পিস্তল নিয়ে কমান্ডার আক্রমণ করতে যাচ্ছিল; পরে, সঠিকভাবে কাউনসেলিং করে, সেই সমস্যার সমাধান করা হয়।
বাংলাদেশে মানুষের মানসিক সমস্যা প্রবল আকার ধারণ করলে, পরিবার ও সমাজ মনে করে যে, জ্বীন, ভুতের ছায়া পড়েছে; বাকী যাদের সমস্যা প্রবল আকারে প্রকাশ পায়না, যারা শক্ত মনের অধিকারী, তাদের সমস্যা অজানাই থেকে যায়।
অনেক মুক্তিযোদ্ধার সমস্যা রয়ে গেছে; সরকারের উচিত তাঁদের এ ব্যাপারে সাহায্য করা, ডাক্তার দেখানো।
একজন মুক্তিযোদ্ধা আত্মহতয়া করেছেন সামান্য সচিবের উপর রাগ করে; কোন সচিব বা তাদের পরিবার মুক্তিযু্দ্ধের সাথে জতিত ছিল না; যারা মুক্টিযুদ্ধের সনদ দেখায়ে সচিব অবধি গিয়েছেন, তারা মিথ্যুক অথবা বিলএলএফ'এর লোক, যারা যুদ্ধ করেনি; মনে হয়, মুক্তিযোদ্ধাদের উচিত সচিব ইতয়াদি থেকে দুরে থাকা; মুক্তিযোদ্ধাদের সমস্যা নিজেরাই সমাধান করা উচিত, এবং তা খুবই সম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


