somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি ও আওয়ামী লীগের মাঝে 'সংলাপ' নয়, 'সন্ধি'র পরিবেশ বিরাজ করছে

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিক সমাজ ব্যবস্হায়, রাস্ট্র চালনায় সরকারী দল ও বিরোধী দলের মাঝে সংলাপ হয় পার্লামেন্টে; বিএনপি ও আওয়ামী লীগ যখন সরকার ও বিরোধী দলে অবস্হান করছিল, তাদের মাঝে পার্লামেন্টের নিয়ম অনুযায়ী সংলাপ ইত্যাদি ঘটেনি; কারণ, বিরোধী দল হিসেবে, আও্য়ামী লীগ ও বিএনপি সব সময় 'পার্লামেন্ট ত্যাগ করেছে'; এখন বিএনপি বিরোধী দলে নেই; ফলে, সংলাপ করতে চাইলেও হবে না। আর সংলাপ হয়, যখন প্রতিপক্ষগুলো মোটামুটি সমান বলের অধিকারী হয়; অসম বলের মাঝে যা হয়, উহাকে বলা হয় সন্ধি।

বিএনপি ও আওয়ামী লীগ এখন যেভাবে পরস্পরের সাথে যুক্ত, এখানে সংলাপের কিছু নেই; কারণ, এরা পরস্পরকে পরাজিত করে আসছে 'ষড়যন্ত্রের' মাধ্যমে, সেই চেস্টা এখনো থামেনি; এই ২ দলের মাঝে রাজনৈতিক প্রতিযোগীতা ছিল না, ছিল ষড়যন্ত্রের প্রতিযোগীতা; আওয়ামী লীগ নিশ্চয় সংলাপ করে বলবে না যে, "ঠিক আছে, শেখ সাহেবকে মারার কারণে, আওয়ামী লীগকে এই এই সুযোগ দিতে হবে; অথবা, শেখ হাসিনার উপর একবার গ্রেনেড মেরেছ, আর মারতে পারবে না; অথবা ঠিক আছে, শেখকে মেরেছে, শেখ হাসিনাকে গ্রেনেড মেরেছ, কিন্তু জনতার দিকে চেয়ে, আমরা সব ভুলে জনতার স্বার্থে রাজনীতি করবো"। আওয়ামী লীগ ও বিএনপি'র মাঝে যে সমস্যা বিরাজ করছে, সেগুলো সংলাপের বিষয় নয়, সেগুলো 'সন্ধির' বিষয়।

উপরে উপরে, সংলাপের ক্থা বলে বিএনপি নিজকে রাজনীতির গুরু হিসেবে ও রাজনীতিতে বিশ্বাসী দল হিসেবে চালিয়ে যেতে চাচ্ছে; তারা ভালো করে জানে যে, শেখ হাসিনা ও খালেদা জিয়া এসব কিছুতে বিশ্বাস করে না; এদের দুইজন ৩৪/৩৩ বছর করে বাংলাদেশ চালিয়ে এসেছে, এ ব্যাপারে এরা পাকা, এরা জানে লাথি মেরে কিভাবে কাঁঠাল পাকাতে হয়।

বিএনপি ও আও্য়ামী লীগ যে ধরণের পদ্ধতি অনুসরণ করে দেশ চালায়, সেখানে তাদের মাঝে বিরাট মিল আছে; ওদের রাজনীতি একই ফল দেয়; তারা পরস্পরের সম্পুরক; ফলে, তাদের মাঝে সন্ধি হবে, সেটা ড: এমাজুদ্দিন, মওদুদ, রিপন বা মির্জার কথায় হবে না; এই ধরণের সন্ধি ইত্যাদি তারা সম্পন্ন করে থাকে তাদের বিদেশী গুরুদের মাধ্যমে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×