ট্রান্সপারেন্সী ইন্টরন্যাশনাল, বাংলাদেশ(টিআইবি), একটি এনজিও, ইহার কর্তারা বিদেশী টাকায় কয়েক কোটী আয় করে, বাংলাদেশ সরকারের স্বচ্ছতার রিপোর্ট দেয়। বাংলাদেশ সরকারের স্বচ্ছতার রিপোর্ট লেখা আসলে সম্ভব নয়, হয়তো অস্বচ্ছতার রিপোর্ট লিখলে সহজ হতো। জাতীর উচ্চ-শিক্ষিত ছেলেমেয়ে হয়ে, যদি জাতীকে সরকারের স্বচ্ছতা জানাতে হয়, বিদেশীদের টাকায় কেন? ভালো চাকুরী করে, সেখান থেকে বেতন নিয়ে, অবসর সময়ে জাতির স্বচ্ছতার হিসেব করলে বুঝতাম যে, এরা নিরপেক্ষ; আমেরিকান ও ইউরোপিয়ানদের মোটা টাকা নিয়ে কি স্বচ্ছতা খুঁজে বেড়ায় এরা। ইউরোপ আমেরিকা কি দুতাবাস থেকে জানে না, রওশন এরশাদ কত বড় পন্ডিত, আর তোফায়েল আহমেদ কত বড় ব্যবসায়ী ও কত বড় রক্ষী বাহিনীর ডিরেক্টর, আর মতিয়া চৌধুরী কত বড় সোষয়ালিট, আর মায়া কত বড় মিনিস্টার?
যাক, এনজিওদের রাজনীতিতে অংশ নেয়ার কথা নয়, রাজনৈতিক কথা বলে উস্কানী দেয়ার কথা নয়; কিন্তু টিআইবি বলেছে, "বাংলাদেশের পার্লামেন্ট পুতুল নাচের নাট্যশালা"; কথাটি সতয়ের কাছাকাছি, রওশন কি পুতুল নয়? এরশাদের বউ, কি করে বিরোধীদলের নেত্রী হয়, বাংলাদেশে? দেশ তো আসলে পুতুল খেলার দেশ হয়ে গেছে!
তবে, বিদেশী টাকায় কোটী কোটী আয় করে, এনজিও চালায়ে বাবারা এগুলো বলা ঠিক হবে না; টাকা খাও, কাজ কম কর, অসুখ হলে সিংগাপুর যাও; রওশন ও তোফায়েল তো তোমাদের মত এলিট, হঠাৎ ওদের পুতুল বলছ কেন, নিজেও তো পুতুল বাংগালী!
পুতুল বললেও মেনে নেয়া যায়, কিন্তু ভোট চাও কেন? ভোটে দাঁড়াবে, নাকি খালেদা জিয়ার ভুতে পেয়েছে? কয়টা ভোট পাবা বাবাজীরা? আমেরিকান টাকায় চললে, মানুষ ভোট দেবে? সুজনের বদিউল আলম 'ভোট পর্যবেক্ষন' করে শত কোটী আয় করছে, ভোট চাইলে ১ টা ভোট পাবে বদিউল বাবাজী?
যাক, টিআইবি'কে পার্লামেন্ট কমিটি ডাকার কথা বলছে, কমিটিতেতে থাকবে মায়া, নাসিম, হানিফ; এবার টিআইবির বাবারা প্যান্টে পেসাব করবে; কান ধরে মাফ চেয়ে কেটে পড়বে স্বচ্ছতার গুরুরা।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



