জেনারেল জিয়া এক মিনিটের জন্যও কোন বাংগালী, বা কোন বিদেশীর কাছে ব্যাখ্যা করেননি, কিভাবে বাংলাদেশের শাসন ক্ষমতা শেখ সাহেব থেকে উনার হাতে চলে গেলো; তিনি কারো কাছে ব্যাখ্যা করেননি, '৭৫ সালের ৭ই নভেম্বরের এক নায়ক, উনার রক্ষাকারী, কি করে ফাঁসীতে ঝুলে গেলেন; তিনি কারো কাছে উল্লেখও করেননি, শেখ সাহেবের হত্যাকারী অফিসারো কিভাবে হালকা বাতাসে মিশে গেলো; যদি এগুলো উনাকে ব্যাখ্যা করতে হতো, তা'হলে সমস্যা হতো, টনে টনে মিথ্যা জমা হতো, বাংগালী জাতিকে আজীবন সেগুলো ভার বইতে হতো; একে তো জাতির মগজ নেই, তখন মিথ্যার ভারে মেরুদন্ডও থাকতো না।
মনে হয়, তিনি ফুয়েরারের জীবনী ভালো করে বুঝেছিলেন; তিনি আজীবন পরিস্কার থাকতে চেয়েছিলেন; তাই তিনি বাংলার সব গোয়েবলসকে উনার পায়ের কাছে স্হান দিয়েছিলেন।
উনি যখন দেশের সামরিক প্রধান ও প্রেসিডেন্ট ছিলেন, আমি উনাকে দেখনি; আমি উনাকে দেখেছিলাম যুদ্ধের ভেতরে, তখন তিনি একজন কমান্ডার; এমন এক পদে ছিলেন, যেখান থেকে অনেক কথা বলার সুযোগ ছিলো; তবে, তিনি সেই সুযোগ ব্যবহার করেননি; উনি কথা না বলে, কথা শুনতেন; কথা কম বলার সুবিধে হলো, ভুল ও মিথ্যা বলার কোন সুযোগই নেই।
উনার অনেক গোয়েবলসদের মাঝে একজন হলো মেজর হাফিজ; সেদিন ঢাকার কোথায়, ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতির দিবস(?) পালনকালে জিয়ার হয়ে মিথ্যা বললেন। উনি নাকি ১৯৭৪ সালে, মিলিটারীর কমান্ডের কাছে লিখে পাঠায়েছিলেন যে, "জিয়া স্বাধীনতা ঘোষনা করেছিলেন"; এবং তখন জিয়া নাকি কাগজটা দেখেছিলেন।
জিয়া উনার নিজের ব্যাপারে কাউকে কিছু বলতে উৎসাহ দিতেন না; উনার নিজের কাজ কাউকে করতে দিতেন না। যুদ্ধের মাঝেও জিয়া জুনিয়র অফিসারদের সাথে সঠিক দুরত্ব রাখতেন। যুদ্ধের পর, জিয়াকে সামরিক বাহিনীতে রাখা ঠিক হয়নি; প্রশাসনে আনলে উনি অনেক অবদান রাখতে পারতেন নিশ্চয়ই।
রাজনীতিতে গিয়ে জিয়া নিশ্চয় বুঝতে পেরেছিলেন যে, এবার মুখ খুলতে হবে; এবং যা কিছু ঘটেছে, সেগুলোর ব্যাখ্যা দিতে হবে কোন এক সময়; রাজনীতি সেই রকম একটা প্রফেশান যেখানে মুখ বন্ধ রাখা যায় না। তদুপরি, তিনি জানতেন যে, প্রতিটি বাংগালী নিজেরাই নিজেদের মতো করে ইতিহাস রচনা করে নেবে।
তিনি অবশ্য রাজনীতির সেই নিয়মকেও পাশ কেটে গেছেন, কি ঘটেছে, তিনি কেন দেশের প্রধান, মানুষ কেন ফাঁসীতে ঝুলে, হত্যাকারীরা কিভাবে লোক ছক্ষুর আড়ালে চলে যায়, সেই সব ব্যাখ্যা করার জন্য তিনি মেজর হাফিজ, ডা: বদরুদ্দোজা, শাহ আজিজদের ভার দিয়ে দেন; তিনি জানতেন এসব লোক আজরাইলকেও কনফিউড করে ফেলার ক্ষমতা রাখে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



