প্রায় সব ব্লগারেই মত প্রকাশ করেছেন যে, ঐশীকে ফাঁসী দেয়া ঠিক হয়নি, সে সামাজিক, পারিবারিক সমস্যার শিকার হয়ে মানসিক সমস্যায় ভুগছিল; একটি ছোট মেয়ে ভয়ানক ভুল করেছে; তার আত্মহত্যার প্রচেস্টা ছিল নিজকে শাস্তি দেয়ার সমান। আমাদের সমাজ ঐশীকে মাফ করবে না সহজে, সে হয়তো সেকেন্ড চান্স পাবে না; তাকে সেকেন্ড চান্স দিতে পারে আমাদের প্রেসিডেন্ট বিশেষ ক্ষমতা বলে; কিন্তু তিনি এখনো পাথরের যুগে বাস করছেন; সেদিন চট্টগ্রাম গিয়ে তিনি এমন যানজটের সৃস্টি করেছিলেন যে, পুরো চট্টগ্রামবাসী উনাকে গালি দিয়েছে।
বাংলা ব্লগে যদি ১৭,০০০ হাজার একটিভ ব্লগার থাকে, তা'হলে গড়ে প্রতি ১০,০০০ বাংগাললির মাঝে একজন একটিভ ব্লগার আছেন; সংখ্যাটা খুবই ছোট, হতাশ হওয়ার মতো; তবে, আগামী ২/৩ বছরের মাঝে সংখ্যাটি কয়েকগুণ বেড়ে যাবে। ইতিমধ্যেই কয়েক লাখ নাকি রেজিস্ট্রেশন করেছেন ব্লগে; কিন্তু বেশীর ভাগই লিখেন না, বা কয়েকটা পোস্ট দেয়ার পর, চুপ হয়ে যান।
ব্লগের বাহিরে, আমি যাদের সাথে ঐশীর শাস্তি নিয়ে আলাপ করেছি, প্রায় সবাই বলেছেন যে, সমুচিত শাস্তি হয়েছে; এসব মানুষ পেছনে পড়ে আছে; বাংলাদেশে এদের সংখ্যা এত বড় যে, জাতির ভালো ভবিষ্যত কল্পনা করাই কঠিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


