বাংগালী, ভারতীয় মুসলামন ও পাকিস্তানীরা চায় যে, ফিলিস্তিন দেশ হোক; কিন্তু তারা ভুল করে চায় যে, ইসরায়েল ওখান থেকে চলে যাক; সমস্যা হলো যে, বিশ্ব অন্যভাবে ভাবে; বিশ্ব চায়, ইহুদীরা ও ফিলিস্তিনীরা পাশাপাশি থাকুক। বিশ্ব বলতে, আসলে ইউরোপকেই চায়।
গত ৬৭ বছর ইউরোপ ফিলিস্তিনীদের সাহায্য করেছে, সহানিভুতি দেখায়েছে, এখন ক্রমেই আরবদের ব্যাপারে ওদের ধারণা আগের মতো থাকছে না। অবশ্য ইউরোপের মানুষ আবার ১৮০ ডিগ্রি ঘুরার মতো নয়; তবে, ফিলিস্তিন ফোকাসে থাকবে না।
মাহমুদ আব্বাস অবশ্য চাইলে, নিজের চেস্টায় ইসরায়েলের সাথে মিলে ফিলিস্তীন দেশ গঠন করতে পারেন; আগের ভুলগুলোর জন্য উনাকে অনেক মুল্য দিতে হবে; তবুও, একটা দেশ পেলে, মানুষগুলোর একটা ব্যবস্হা হবে।
মাহমুদ আব্বাস যদি ফিলিস্তিনীদের এক করতে পারে যে, তারা কোনরূপ প্রতিশোধমুলক কাজে লিপ্ত হবে না; কোন কারণেই অস্ত্র বহন করবে না; কোনভাবেই সাধারণ ইহুদীদের জন্য হুমকী হবে না; তা'হলে ইসরালেয়েলের মানুষ তাদের রাস্ট্র প্রতিস্ঠিত করতে দেবে। আব্বাসকে একটা নিশ্চয়তা দি্তে হবে যে, দেশ হয়ে গেলে, ফিলিস্তিনীরা তাদের আগের গ্রাম সমুহের যাবার দাবী করবে না।
আব্বাস আর আরবদের উপর ভরসা করতে পারবে না; কারণ, আরবদের কথার মুল্য কমছে প্রতিদিনই। এদিকে ইউরোপ আগের মত থাকবে না; মুসলিম দেশগুলো আগামী অনেক বছর অবধি পরস্পারের সাথে ভালো সম্পর্ক করতে পারবে না। ফলে, আব্বাসের উচিত ইহুদীদের সাথে শান্তি স্হাপন করে, একটা দেশ নেয়া।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




