বাংলাদেশের শুরু থেকেই, সরকারের সাথে জড়িত পরিবারেরা সব কিছুর 'লাইসেন্স' নিয়ে নেয়; এখন তাদের হাতে মুল সম্পদ ও দেশের ক্ষমতা রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে; নতুন ব্যবসা বাণিজ্য, সরকারের বড় বড় প্রজেক্ট, বিদেশী সাহায্যে পরিচালিত প্রজেক্টেও এরাই ব্যবসায়ী। ফলে, সাধারণ মানুষ কোনভাবেই বড় বড় ব্যবসার সাথে জড়িত হওয়ার সুযোগ পায়নি।
একটা সুযোগ ছিল, বড় ব্যবসাগুলো 'পাবলিক' হলে(স্টক মার্কেটে গেলে), মানুষ শেয়ার কিনে ব্যবসার অংশ হতে পারবে; কিন্তু সেখানেও অন্য বড় ব্যবসার মালিকেরা সবকিছু নিজেদের কন্ট্রোলে নিয়ে গেছে। আবার স্টক মার্কেটের আসল উদ্দেশ্য বাংলাদেশে কখনো কাজ করেনি; স্টক মার্কেট, চলতি ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন ক্যাপিটেল যোগাড় করে; কিন্তু বাংলাদেশে, স্টক মার্কেট থেকে পাওয়া মুলধন ওরা সরায়ে ফেলে, নতুন অন্য ব্যবসা করে; ফলে, যেই ব্যবসার শেয়ার মানুষ কিনে, সেটার সম্প্রসারণ হয় না।
১৭ কোটী মানুষের দেশে, মানুষ এত কম বেতনে চাকুরী করে, বা বেকার থেকে জীবনের মান ধরে রাখতে পারবে না; মানুষ বাড়ছে প্রতি বছর, বেকার বাড়ছে প্রতি বছর; সরকার মানুষ বাড়ার সাথে পরিকল্পনা করে, কোন পদক্ষেপ নিচ্ছে না।
সামান্য মানুষের হাতে সম্পদ ও ব্যবসা বাণিজ্য আটকা পড়াতে সরকারও সম্পদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে; সরকারকে বড় বড় ব্যবসায়ীর ইচ্ছানুসারে চলতে হচ্ছে।
বড় ব্যবসাগুলোকে নতুন করে 'লাইসেন্স' দেয়া নব্ধ করে, দেশের মানুষকে 'সমবায়ের' অধীনে এনে, সমবায়ের অধীনে লাইসেন্স দেয়ার শুরু হোক; দেশের ব্যবসা থেকে মানুষের আয় বাড়ুক। বড় বড় ব্যবসায়িক পরিবারগুলোর হাতে এত বেশী টাকা জমা হয়েছে যে, তারা দেশের মুলধনকে বাহিরে নিয়ে যাচ্ছে; এটা অপরাধ।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




